টাটা সন্স-এর নয়া চেয়ারম্যান হলেন এন চন্দ্রশেখরন

টাটা সন্স-এর নয়া চেয়ারম্যান হলেন নটরাজন চন্দ্রশেখরন। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর ম্য়ানেজিং ডিরেক্টর নটরাজন চন্দ্রশেখরন। এবার টাটা সন্স-এর চেয়ারম্যানের পদেও দেখা যাবে তাকে।

নয়াদিল্লি, ১২ জানুয়ারি : টাটা সন্স-এর নয়া চেয়ারম্যান হলেন নটরাজন চন্দ্রশেখরন।

টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর ম্যানেজিং ডিরেক্টর নটরাজন চন্দ্রশেখরন। এবার টাটা সন্স-এর চেয়ারম্যানের পদেও দেখা যাবে তাকে। চন্দ্রশেখরন টাটা সন্স-এর প্রথম চেয়ারম্য়ান যিনি পার্সি নন। ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

টাটা সন্স-এর নয়া চেয়ারম্যান হলেন এন চন্দ্রশেখরন

গত অক্টোবর মাসে টাটা সন্স সাইরাস মিস্ত্রিকে সরানোর পর থেকেই বোর্ড সদস্যে ডিরেক্টর হিসাপে যোগ দেন চন্দ্রশেখরন।

সাইরাস মিস্ত্রিকে সরানোর পর অন্তর্বতীকালীন দায়িত্ব নিয়েছিলেন রতন টাটা। আগামী মাসেই রতন টাটার হাত থেকে দায়িত্ব বুঝে নেবেন চন্দ্রশেখরন।

TCS ডিরেক্টর ইশাৎ হুসেন চন্দ্রশেখরনের টাটা সন্স চেয়ারম্যান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন এই পদের জন্য যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করা হয়েছে।

আজ , ১২ জানুয়ারি বিকেল ৪ টে নাগাদ বোর্ড মিটিংয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়। রতন টাটা-সহ ৫ সদস্যের প্যানেল এই পদের জন্য বেশ কয়েকটি নাম অক্টোবর থেকে বাছাই করেছিলেন। তবে সবশেষে চন্দ্রশেখরনেই শিলমোহর পড়ল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+