সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্য: হোটেলের ঘর থেকে নতুন প্রমাণ হাতে লাগল পুলিশের!

সুনন্দা পুষ্করের মৃত্যু নিয়ে প্রথম থেকেই নানা ধরণের জটিলতা দেখা গিয়েছে। তবে এইমস হাসপাতালের চিকিৎসকদের প্রতিনিধি দল তাদের চূড়ান্ত রায়ে জানিয়েছে, বিষয়ক্রিয়াতেই মৃত্যু হয়েছে সুনন্দার। এরপর পুলিশ ফের হোটেলের ওই ঘরের তল্লাশি নেয়।
এর পুলিশ আধিকারিকের কথায়, "ওই ঘরের থেকে অন্যান্য প্রমাণ সংগ্রহের পাশাপাশি একটি ভাঙা গ্লাসও পাওয়া গিয়েছে। এই নতুন প্রমাণটি সিএফএসএ পরীক্ষা করে দেখবে। এবং যত তাড়াতাড়ি সম্ভব তার রিপোর্ট পুলিশের কাছে জমা দেওয়া হবে। "
আরও পড়ুন : সুনন্দা পুষ্কর কাণ্ডে নয়া মোড়: বিষেই মৃত্যু বলছে ময়নাতদন্তের রিপোর্ট
এইমস-এর চিকিৎসকদের প্যানেল তাদের চূড়ান্ত রায়ে জানিয়েছে বিষের কারণেই মৃত্যু হয়েছে সুনন্দা পুষ্করের। যদিও কোন নির্দিষ্ট বিষ বা রাসায়নিকের কারণে এই মৃত্যু হয়েছে তার নাম জানাননি তাঁরা। বরং একটি বিষের তালিকা করা হয়েছে যেগুলি ভারতীয় পরীক্ষাগারে শণাক্ত করা সম্ভব নয়। এই তালিকার মধ্যে রয়েছে থালিয়াম, পলোনিয়াম ২১০, নেরিয়াম ওলিয়েন্ডার, স্নেক ভেনম, ফটোলাবাইল বিষ এবং হেরোইন।
এই পাওয়া তথ্যের ভিত্তিতে এই মামলার পুনর্তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল দিল্লি পুলিশকে। এ আগে পুলিশ জানিয়েছিল, সুনন্দার বিছানায় মূত্রের দাগ পাওয়া গিয়েছে। তবে কার্পেটে কোনও তরলের উপস্থিতির কথা আগে জানায়নি পুলিশ। এই তথ্য ধরে আরও রহস্য ভেদ করার চেষ্টা করা হবে বলেই পুলিশের তরফে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications