জম্মু ও কাশ্মীরে স্কুলে বিস্ফোরণ! ১২ জন ভর্তি হাসপাতালে, আতঙ্ক ছাত্রদের মধ্যে

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় একটি বেসরকারি স্কুলে বিস্ফোরণ। সেই বিস্ফোরণে ১২ জন ছাত্র আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় একটি বেসরকারি স্কুলে বিস্ফোরণ। সেই বিস্ফোরণে ১২ জন ছাত্র আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদেকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, এদের মধ্যে পাঁচ ছাত্রের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী।

জম্মু ও কাশ্মীরে স্কুলে বিস্ফোরণ! ১২ জন ভর্তি হাসপাতালে, আতঙ্ক ছাত্রদের মধ্যে

পুলওয়ামার একটি প্রাইভেট কোচিং সেন্টার। সেখানেই এদিন দুপুরে বিস্ফোরণ ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় নিরাপত্তা বাহিনী। তদন্তও শুরু করে। পুলিশের সন্দেহ স্কুলের মধ্যে কেউ গ্রেনেড এনেছিল। সেটা পড়ে থাকতে দেখে স্কুলের ছাত্ররা খেলা শুরু করে এবং তখনই বিস্ফোরণ হয়।

পুলওয়ামা হাসপাতালের মেডিক্যাল সুপার আবদুল রশিদ প্যারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বেশিরভাগ ছাত্রের আঘাত ততটা গুরুতর নয়। বাকিদের আঘাত স্প্লিন্টারের কারণে বলে জানা গিয়েছে। কয়েকজনকে শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+