মহীশূরে মহাকাণ্ড : ছাগল জন্ম দিল মানুষরূপী শাবকের
মহীশূর, ২৪ ডিসেম্বর : রূপকথার অনের গল্পে শোনা যায় রাজার দুয়োরানি শূকরশাবকের জন্ম দিয়েছেন বা কুকুরের জন্ম দিয়েছেন। কিন্তু কখনও শুনেছেন ছাগল জন্ম দিয়েছে মানুষের মতো দেখতে শাবক? রূপকথা নয়, বরং বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। কর্ণাটকের এইচডি কোটে তালুকের সোলাপুর পল্লিতে এই অত্যাশ্চর্য ঘটনাটি ঘটেছে।
ওই ছাগলটির মালিক জানিয়েছেন গত সোমবার সকাল সাড়ে ছটার সময় শাবকের জন্ম দেয়। যা স্বাভাবিক বৈশিষ্ট সম্পন্নই ছিল। দ্বিতীয় শাবকের জন্ম হয় দুপুর ১২ টা নাগাদ। কিন্তু এই শাবককে দেখে চমচে ওঠেন তিনি। ওই ব্যক্তি জানিয়েছেন, দ্বিতীয় শাবকটি মেয়ে এবং শরীরিক বৈশিষ্ট একেবারে মানুষের মতো।

এই অদ্ভুদ ছাগলশাবককে দেখতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে কৌতুহলী গ্রামবাসীরা। অন্যান্য প্রত্যক্ষদর্শীদের কথায়, শাবকের ৭০ শতাংশ বৈশিষ্টই মানুষের মতো। চোখ, নাক, ঠোঁট মানুষের মতো। এমনকী দেহের অঙ্গপ্রত্যঙ্গও মানুষেপ মতো। ডেকান ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী, শুধু হাত-পা এবং কানটা ছাগলের মতো।
এখনও পর্যন্ত প্রায় ১০ টি শাবকের জন্ম দিয়েছে ছাগলটি। বাকি সবকটিই স্বাভাবিক বলে জানিয়েছেন মালিক। এদিকে এহেন ছাগলশাবক দুর্ভাগ্যের প্রতীক বলে জল্পনা শুরু হয়েছে গ্রামে। ছাগলটির মালিককে বলা হয়েছে এই অস্বাভাবিক শাবকটিকে দূরে কোথাও ফেলে আসতে।
ডেকান ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী, প্রাণী সম্পদের ডেপুটি ডিরেক্টর ডাঃ দেবদাস জানিয়েছেন, "মেডিক্যাল ভাষায় এধরণের অবস্থাকে 'ফেটাল অ্যানাসার্টা'বলে, অর্থাৎ শিশুর শরীরে অত্যধিক তরলে ভরে যায়, যা সাধারণত জিনগত সমস্যা বা সংক্রমণের ফলে হয়।"












Click it and Unblock the Notifications