Myanmar Crisis: জুনটা বিদ্রোহে অস্থিরতা তুঙ্গে প্রতিবেশী রাষ্ট্রে, অনুপ্রবেশে সংকট মণিপুর-মিজোরামে
একদিকে যখন মধ্যপ্রাচ্য ইজরােয়ল-প্যালেস্তাইন সংঘর্ষে উত্তাল। আরেকদিকে পূর্ব এশিয়ার দেশ মায়ানমার নতুন করে উত্তাল হয়ে উঠেছে। তুমুল অশান্তি শুরু হয়েছে সেখানে। জুনটা বিদ্রোহে উত্তাল এখন মায়ানমার। তার জেরে মায়ানমারে শরণার্থী সংকট তৈরি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ।
অশান্ত গোটা দেশ। সেনা শিবিরে একের পর এক হামলা চলছে। আতঙ্কে সেনারাও পালিয়ে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে মায়ানমারের একািধক সেনা মিজোরাম এবং মনিপুর সীমান্তে প্রবেশ করেছিল। তাদের আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে মায়ানমারে অশান্তির জেরে মণিপুরে অনুপ্রবেশ বাড়ছে।

এমনিতেই মণিপুরে এখও শান্তি ফেরেনি। এখনও সেখানে উত্তেজনা রয়েছে। মাঝে মধ্যেই অশান্ত হয়ে উঠছে মণিপুর। এই পরিস্থিতিতে নতুন করে সেখানে অনুপ্রবেশ ঘটলে আরও অশান্তি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে মায়ানমারের এই সংকট িনয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপঞ্জের মহাসচিব। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন শরণার্থী সংকট নিয়ে।
মায়ানমারে অশান্তির জেরে শয়ে শয়ে মানুষ দেশ ছাড়তে শুরু করেছেন। এতে ভারত, থাইল্যান্ড, বাংলাদেশে নতুন করে সংকট বাড়বে। কয়েক বছর আগকে রোহিঙ্গাদের নিয়ে তীব্র সমস্যা তৈরি হয়েছিল ভারত-বাংলাদেশ সহ একাধিক রাজ্যে। সেই সমস্যা কাটিয়ে ওঠার আগেই আবার করে মায়ানমারে অশান্তির জেরে নতুন করে উদ্বেগ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications