করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় মায়ানমার সীমান্ত বন্ধ করল উত্তর-পূর্বের রাজ্য

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় মায়ানমার সীমান্ত বন্ধ করল উত্তর-পূর্বের রাজ্য

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় মায়ানমার সীমান্ত বন্ধ করল উত্তর পূর্বের রাজ্য। আগেই অরুণাচল প্রদেশ এবং সিকিম বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল। তারপরেই মণিপুর সরকার মায়ানমার সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে।

মায়ানমার সীমান্ত বন্ধ করল মণিপুর

মায়ানমার সীমান্ত বন্ধ করল মণিপুর

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় মায়ানমার সীমান্ত বন্ধ করল মণিপুর। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্ট কালের জন্য মায়ানমার সীমান্ত বন্ধ করা হল। রাজ্যের সব সীমান্ত বন্ধ থাকবে বলে কড়া নির্দেশিকা জরি করা হয়েছে।

মিজোরামেও বন্ধ সীমান্ত

মিজোরামেও বন্ধ সীমান্ত

মণিপুর সরকারের ঘোষণার পরেই মিজোরাম সরকারও মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত বন্ধ করার নির্দেশ জারি করেছে। বিদেশি পর্যটকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করেছে মিজোরাম সরকার। এর আগে একই নির্দেশিকা জারি করেছে অরুণাচল প্রদেশ এবং সিকিম।

অসমে মার্কিন পর্যটকে বিপত্তি

অসমে মার্কিন পর্যটকে বিপত্তি

এর আগে করোনা আক্রান্ত মার্কিন পর্যটকের কারণে আতঙ্ক ছড়িয়েছে অসমে। পর্যটকের সংস্পর্শে আসার কারণে প্রায় ৪০০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। অসম ঘুরে ভুটানে যাওয়ার পরেই তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। তারপরেই আতঙ্ক ছড়ায় অসমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+