স্ত্রীয়ের আরও ৭টা বর আছে, বর পেটাতেও পারদর্শী , পুলিশের কাছে অভিযোগ ব্যক্তির!
বেঙ্গালুরু, ২০ সেপ্টেম্বর : বউয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন স্বামী। বেঙ্গালুরুর কেজি পল্লি পুলিশ স্টেশনে বউয়ের বিরুদ্ধে অভিযোগ ঠুকলেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তাঁর বউয়ের একইসঙ্গে আরও ৭ জনের সঙ্গে বিয়ে করেছেন। শুধু তাই নয়, তাঁর স্ত্রী তাঁর উপর শারীরিক অত্যাচার করেন বলেও অভিযোগ জানানো হয়েছে। [(ছবি) সম্পর্কের মধ্যে এই ১০টি জিনিস কখনও মুখ বুজে সহ্য করবেন না!]
পূর্ব বেঙ্গালুরুর কেজি হাল্লি এলাকার বাসিন্দা ইমরান। সোমবার, তিনি একটি অভিযোগ দায়ের করেন, যাতে তিনি বলেছেন, তাঁর স্ত্রী ৩৮ বছরের ইয়াসমিন বানু তাকে বারবার হেনস্থা করেন। মারধর করেন। [নয়াদিল্লি : মদ্যপ অবস্থায় দেওয়ালে মাথা থেঁতলে স্ত্রীকে খুন করে মৃতদেহর সঙ্গে যৌনমিলন স্বামীর!]

শোয়েব এবং আফজাল নামে দুই ব্যক্তিও পুলিশের কাছে এসে জানিয়েছেন ইয়াসমিন তাদেরকেও বিয়ে করেছেন। [স্ত্রী ফোন ধরেনি, রাগে বউয়ের নাক কামড়ে গিলে খেল স্বামী!]
পুলিশ প্রাথমিক তদন্তের পর মনে করছে, প্রতারণার উদ্দেশ্যেই একের পর এক বিয়ে করেছে ইয়াসমিন। বিয়ে করা স্বামীদের থেকে মোটা টাকা হাতানোই তার উদ্দেশ্য ছিল। আফজলের থেকে টাকা হাতাতে না পেরে পালিয়ে যায় ইয়াসমিন। তারপর ইমরানকে জালে ফাঁসায়। টাকার জন্য ইমরানকে ইয়াসমিন মারধর করতে বলে থানায় অভিযোগ দায়ের হয়েছে। [কলকাতার সমকামী যুগলের দাম্পত্য জীবন আনন্দে ভরে উঠেছে চেন্নাইয়ে]












Click it and Unblock the Notifications