আমার মায়ের বয়স প্রায় ১০০, উনিও ভ্যাকসিন নিয়েছেন, 'মন কি বাত'-এ জানালেন মোদী

আমার মায়ের বয়স প্রায় ১০০, উনিও ভ্যাকসিন নিয়েছেন, 'মন কি বাত'-এ জানালেন মোদী

জুন মাসে 'মন কি বাত' অনুষ্ঠানে এসে ভ্যাকসিন নিয়ে দেশবাসীকে সচেতন করলেন দেশের প্রধানমন্ত্রী। করোনা ভ্যাকসিন নিয়ে যে সব মিথ্যা ও বিপরীত প্রচার চলছে সেগুলির বিরুদ্ধে জনগণকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী মোদী৷

মন কি বাতে -ভ্যাকসিন প্রসঙ্গ

মন কি বাতে -ভ্যাকসিন প্রসঙ্গ

রবিবার রেডিওর অনুষ্ঠানে করোনা মহামারির সঙ্গে লড়াই করার জন্য ভ্যাকসিনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন৷ ৭৮ তম মন কি বাতে রেডিওর মাধ্যমে মধ্যপ্রদেশের একটি গ্রামের মানুষদের সঙ্গে কথা বলেন। সেখানেই গ্রামবাসীদের একজন প্রধানমন্ত্রীকে জানান তিনি এখনও ভ্যাকসিন নেননি। কারণ প্রচুর আলোচনা শুনেছেন যে ভ্যাকসিন নিলে মানুষ মারা যাচ্ছে৷ কিংবা বেশি রোগগ্রস্ত হচ্ছে৷ এই পরই ওই গ্রামবাসী-সহ দেশের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে নিজের মায়ের প্রসঙ্গ নিয়ে আসেন মোদী৷

মায়ের ভ্যাকসিন নেওয়া কী বললেন মোদী?

মায়ের ভ্যাকসিন নেওয়া কী বললেন মোদী?

মন কি বাত, অনুষ্ঠানে মোদী বলেন, আমি দুটো ডোজ ভ্যাকসিন নিয়েছি৷ একইভাবে আমার মা, যার বয়স প্রায় ১০০ বছর তিনিও ভ্যাকসিন নিয়েছেন। আমরা সুস্থ আছি৷ আপনারাও সুস্থ থাকবেন৷ ভ্যাকসিন নেওয়ার পর কয়েক ঘন্টার জন্য জ্বর আসতে পারে কিন্তু সেটা খুবই সাধারণ৷ নিজে থেকেই সেরেও যায় সেই জ্বর।

দেশে রেকর্ড সংখ্যায় ভ্যাকসিনের আশ্বাস মোদীর

দেশে রেকর্ড সংখ্যায় ভ্যাকসিনের আশ্বাস মোদীর

এরপর দেশে একদিনে রেকর্ড সংখ্যায় ভ্যাকসিনেশনের কথা দেশবাসীকে বলেন প্রধানমন্ত্রী। এবং আশ্বস্ত করেন বড় সংখ্যায় মানুষকে ভ্যাকসিনের আওতায় এনে করোনার বিরুদ্ধে লড়াই জেতার৷ পাশাপাশি ভ্যাকসিন নিয়ে যে কোনও ভুয়ো আলোচনায় কান দিতে বারণ করেন প্রধানমন্ত্রী মোদী।

গুজবে ৫০ লক্ষ ভ্যাকসিন নষ্ট

গুজবে ৫০ লক্ষ ভ্যাকসিন নষ্ট

প্রসঙ্গত, ভ্যাকসিন সংক্রান্ত নানা গুজবের কারণেই প্রথমার্ধে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনিহা দেখান বহু মানুষ৷ যারা ফলে রাজ্যে রাজ্য প্রচুর ভ্যাকসিন নষ্ট হয়৷ সংবাদমাধ্যমের প্রকাশিত রিপোর্ট, প্রথমার্ধে দেশে প্রায় ৫০ লক্ষ ডোজ ভ্যাকসিন নষ্টের সম্ভাবনা রয়েছে৷ এবং শুরুতে ভ্যাকসিন সময় মতো গতি না পাওয়ায় করোনার দ্বিতীয় ওয়েভে ভয়ঙ্করভাবে প্রভাবিত হয় দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+