ভুল ছিল আমার স্বামী তাই এই পরিণতি প্রাপ্য, গ্যাংস্টার বিকাশ দুবের শেষকৃত্যে এসে জানালেন স্ত্রী রিচা
ভুল ছিল আমার স্বামী তাই এই পরিণতি প্রাপ্য, গ্যাংস্টার বিকাশ দুবের শেষকৃত্যে এসে জানালেন স্ত্রী রিচা
শুক্রবার সকালে আট পুলিশ কর্মীর খুনের দায়ে অভিযুক্ত উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবে পুলিশ এনকাউন্টারে মারা যায়। তবে তার এই মৃত্যু যে অবধারিত ছিল তা আগে থেকেই জানতেন বিকাশের স্ত্রী। স্বামীর শেষকৃত্যে যোগ দিয়ে তিনি জানিয়েছেন যে বিকাশ ভুল ছিল তাই এই মৃত্যু তার প্রাপ্য। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয় দুঁদে গ্যাংস্টারের শেষকৃত্য।

স্বামীকে শেষ বিদায় জানাতে আসেন স্ত্রী পুত্র
বিকাশের স্ত্রী রিচা স্বামীর শেষকৃত্যে যোগ দিতে ভৈরোঘাটে আসেন। গ্রামীণ এসপি ব্রিজেশ শ্রীবাস্তব সাংবাদিকদের জানিয়েছেন যে দুবের শ্যালক দীনেশ তিওয়ারি বৈদ্যুতিন চুল্লিতে তার শেষকৃত্য সম্পন্ন করে, উপস্থিত ছিল তার স্ত্রী-পুত্র। শুক্রবার সকালে পুলিশের এনকাউন্টারে নিহত হয় বিকাশ দুবে। সেই সময় পুলিশ তাকে উজ্জ্বয়িনি থেকে পাকড়াও করে নিয়ে যাওয়ার সময় বিকাশ দুবে পালানোর চেষ্টা করে এবং শহরের বাইরে হাইওয়েতে গাড়ি উল্টে যায়।

বিকাশের এভাবেই মৃত্যু হবে জানতেন স্ত্রী
গত ২ জুন বিক্রু গ্রামে বিকাশ দুবেকে গ্রেফতাররে সময় আট পুলিশ কর্মী নিহত হয়। পুলিশ খুনের পেছনে বিকাশই মাস্টারমাইন্ড ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনার সম্পর্কে এবং তাঁর স্বামীর এই পরিণতি প্রাপ্য প্রসঙ্গে রিচা খুব বিরক্ত হয়ে বলেন, ‘হ্যাঁ, বিকাশ ভুল কাজ করেছে এবং এটা তার পরিণতি ছিল।' শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর রিচা ও তাঁর পুত্রকে তাঁদের গাড়িতে উঠিয়ে দেয় এক পুলিশ কর্মী এবং অপ্রকাশিত জায়গায় তাঁদের পাঠিয়ে দেওয়া হয়। তাঁদের কোথায় রাখা হয়েছে এ বিষয়ে পুলিশ কিছুই জানায়নি।

ছেলের শেষকৃত্যে যাননি বাবা
ছেলের শেষকৃত্যে আসেননি বাবা রাম কুমার দুবে। তিনি সবসময়ই ছেলের থেকে নিজেকে দূরে রাখতেন। পুলিশি পদক্ষেপ সঠিক জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ যেটা করছে তা সঠিক।' তাঁকে জিজ্ঞাসা করা হয় তিনি কী ছেলের শেষকৃত্যে যোগ দেবেন? বৃদ্ধ বাবা স্পষ্ট জানিয়ে দেন ‘তিনি ছেলের শেষকৃত্যে যোগ দেবেন না।'

বিকাশের শেষকৃত্যে শুধুই পুলিশ
ডেপুটি এসপি দেবেন্দ্র কুমার মিশ্র সহ আট পুলিশ কর্মীর মৃত্যুর পর বিকাশ দুবের শ্যালক দীনেশ তিওয়ারিকে পুলিশ আটক করেছিল। শ্মশানঘাটে সাধারণ মানুষের থেকে বেশি ভিড় ছিল পুলিশের। ভৈরোঘাটে মোতায়েন পুলিশের নেতৃত্বে ছিলেন এসপি সিটি পূর্ব রাজ কুমার আগরওয়াল। গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল ডাঃ আরবি কমল জানিয়েছেন যে হাসপাতালে আসার পথেই মৃত্যু হয় বিকাশ দুবের। কমল বলেন, ‘দুবের শরীরে চারটি বুলেটের আঘাত পাওয়া গিয়েছে, তিনটি বুকের উপরের অংশে এবং একটি হাতে।' পুলিশের অনুরোধ সত্ত্বেও গ্যাংস্টারের শেষকৃত্যতে আসতে রাজি হয়নি তার অন্যান্য আত্মীয়-পরিজন ও প্রতিবেশীরা।












Click it and Unblock the Notifications