আমার পরিবারকে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে, নবাব মালিকের বিরুদ্ধে সোচ্চার সমীর ওয়াংখেড়ে

আমার পরিবারকে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে, নবাব মালিকের বিরুদ্ধে সোচ্চার সমীর ওয়াংখেড়ে

মুম্বই প্রমোদতরীর মাদক কাণ্ড নিয়ে বলিউডের একের পর এক তারকা যুক্ত হয়ে পড়ছেন। গত ৩ অক্টোবর মুম্বই উপকূলে গোয়াগামী ক্রুজের রেভ পার্টিতে তল্লাশি অভিযান চালিয়ে এনসিবি গ্রেফতার করে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে। এই তল্লাশি অভিযানের নেতৃত্বে ছিলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বই ইউনিটের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন যে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক তাঁর পরিবারকে আক্রমণ করেছেন এবং তিনি এই বিষয়ে আইনত পদক্ষেপ করবেন।

আইনি সহায়তা নেবেন সমীর ওয়াংখেড়ে

আইনি সহায়তা নেবেন সমীর ওয়াংখেড়ে

এই প্রতিক্রিয়া জানানোর কিছু ঘণ্টা আগেই ন্যাশানালিস্ট কংগ্রেস দলের (‌এনসিপি)‌ নবাব মালিক অভিযোগ তুলে জানান যে মহামারির সময় সমীর ওয়াংখেড়ে মলদ্বীপে ছিলেন, সেই সময় বহু বলিউড তারকারাই ছুটি কাটাচ্ছিলেন সেখানে। তিনি এও অভিযোগ তোলেন যে সমীর ওয়াংখেড়ে দুবাই ও মলদ্বীপেই টাকা আদায় করেছেন এবং তাঁদের সঙ্গে সমীরের ছবিও রয়েছে। এর জবাবে সমীর ওয়াংখেড়ে বলেন, '‌মন্ত্রী ভুলভাল কথা বলছেন। তিনি মিথ্যা কথা বলছেন। আমি আমার সন্তাদের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলাম। আমি আমার কর্তৃপক্ষের কাছ থেকে সঠিকভাবে অনুমতি নিয়েই গিয়েছিলাম। আমি সেখানে কারোর সঙ্গে দেখা করিনি এবং আমি এ ধরনের অভিযোগের বিরুদ্ধে পরবর্তীকালে আর কোনও সাফাই দেব না। গত ডিসেম্বরে আমি মুম্বই ছিলাম, মন্ত্রী সেই সময় বলছেন আমি নাকি দুবাইতে ছিলাম।'‌

সমীর ওয়াংখেড়ের পরিবারকে আক্রমণ

সমীর ওয়াংখেড়ের পরিবারকে আক্রমণ

সমীর ওয়াংখেড়ে এও বলেন, '‌আমার পরিবারকে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। আমার বোন থেকে আমার বাবা সকলকে। এটা হচ্ছে কারণ আমি সত্যের জন্য লড়ছি এবং মাদক কার্যকলাপের বিরুদ্ধে। আমি যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব কারণ মন্ত্রী অনেক ভুল অভিযোগ করেছেন। আমি আইনি পদক্ষেপ নেব। আমাদের বিচার ব্যবস্থা রয়েছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার পর আমি আইনি সহায়তা নেব।'‌

নবাব মালিকের অভিযোগ

নবাব মালিকের অভিযোগ

বৃহস্পতিবার, এনসিপি নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক বলেন, '‌কিছু মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। কোভিড-১৯ মহামারির সময় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি মলদ্বীপে ছিল। সেই সময়ই এনসিবি অফিসার (‌সমীর ওয়াংখেড়ে)‌ তাঁর পরিবারকে নিয়ে মলদ্বীপ ও দুবাইতে কি করছিলেন? এটা নিয়ে জানাতে হবে সমীর ওয়াংখেড়েকে। ‌আমরা দাবি করছি যে তিনি দুবাইতে ছিলেন কিনা তা স্পষ্ট করুন।'‌ তিনি বলেন, '‌পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি যখন মলদ্বীপে ছিলেন তখন তাঁর পরিবার সেখানে কি করছিল?‌ সেখানে যাওয়ার পেছনে কি কারণ ছিল?‌ আমাদের স্পষ্ট করে বলে দিক। সব টাকা আদায় করা হয়েছে মলদ্বীপ ও দুবাইতে। আমি শীঘ্রই সেইসব ছবি প্রকাশ করব।'‌ নবাব মালিক এও দাবি করেছেন যে সমীর ওয়াংখেড়ের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হোক, তবেই বোঝা যাবে এনসিবির মাদক মামলা কতটা ভিত্তিহীন। ‌

মাদক কাণ্ড সাজানো দাবি মন্ত্রীর

মাদক কাণ্ড সাজানো দাবি মন্ত্রীর

প্রসঙ্গত, মুম্বইয়ের প্রমোদতরীর মাদক কাণ্ড যবে থেকে প্রকাশ্যে এসেছে তখন থেকে নবাব মালিক দাবি করে আসছেন যে জাহাজ থেকে এনসিবি যে নিষিদ্ধ মাদক পেয়েছে তা ভুয়ো এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে এই গ্রেফতার করা হয়েছে। এখানে উল্লেখ্য, এই মামলা ধৃত ২০ জনের মধ্যে শাহরুখ খানের ছেলে আরিয়ান একজন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+