Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধর্ষণে বাধা দিতে গিয়ে দগ্ধ! হাসপাতালে মৃত বিহারের তরুণী

মুজফফরপুরে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু। ৭ ডিসেম্বর ঘরে ডুকে তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

মুজফফরপুরে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু। ৭ ডিসেম্বর ঘরে ডুকে তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ধর্ষণে বাধা পেয়ে তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। এরপর ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় তাঁকে পাটনার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সোমবার রাত ১১.৩৮-এ তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

ধর্ষণে বাধা দিতে গিয়ে দগ্ধ! হাসপাতালে মৃত বিহারের তরুণী

তেলেঙ্গানা, উন্নাওয়ের পর বিহারের মুজফফরপুর। প্রতিবেশী যুবক ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় তরুণী বাধা দিলে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তারপর ১০ দিন ধরে পাটনার হাসপাতালে চিকিৎসা হয়। যদিও তাঁকে বাঁচানো গেল না।

এদিন সকালে মুজফফরপুরের অহিয়াপুরের নাজিরপুর গ্রামের তরুণীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্বাভাবিকভাবেই নিকট পরিজনের মৃত্যুর খবরে কান্নাকাটি শুরু করে দেন পরিবারের সদস্যরা। খবর যায় মুজফফরপুরের অহিয়াপুরের নাজিরপুরে। সবাই অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুজফফরপুরের অহিয়াপুরের নাজিরপুর ৭ ডিসেম্বর ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী যুবক। বাধা পাওয়ায় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। অভিযুক্তরাই এরপর ওই তরুণীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা এরপর তরুণীকে ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় পাটনার হাসপাতালে ভর্তি করেন। তবে তরুণীর অবস্থা এতটাই খারাপ ছিল যে, তাঁর পরিস্থিতির উন্নতি হয়নি। মূল অভিযুক্ত রাজা রায়কে ওইদিনই গ্রেফতার করেছিল পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+