যোগীরাজ্যে মহাপঞ্চায়েতের ডাক দিয়ে হাজার হাজার কৃষকের জমায়েত শুরু আজ
গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে কৃষকদের প্রবল প্রতিবাদ দেশের ৩ টি কৃষি আইন নিয়ে। ২০২১ সালর শুরুর দিকে অই আন্দোলনের তীব্রতা দেখা যায় দিল্লি সীমান্তের বিভিন্ন এলাকায়। পরবর্তীকালে করোনা পরিস্থিতির মাঝে দ্বিতীয় ঢেউয়ের সময়ে তা সেভাবে জোরদার না হলেও, এবার ফের একবার এই আন্দোলন বড়সড় ভূমিকা নিতে চলেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। আজ ৫ সেপ্টেম্বর কৃষকদের একটি বড়সড় প্রতিবাদ মিছিল এদিন মুজাফ্ফরনগরে ফের আন্দোলনে সামিল হবে। আর এই মিছইলে যোগ দিতে হাজার হাজার কৃষক এদিন জমায়েত করতে আসছেন।

সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এর আগে, পঞ্চায়েত ভোটে যোগী সরকার প্রবল ধাক্কা খেয়েছে এই উত্তরপ্রদেশের মাটি থেকে। এরপর কার্যত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে চলা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সামনে বড়সড় চ্যালেঞ্জ রেখে এদিন যোগীরাজ্যের মুজাফ্ফরনগরে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আয়োজিত হতে চলেছে নতুন প্রতিবাদ সভা। এদিন কৃষকদের উত্তর প্রদেশ, উত্তরাখন্ড শাখার বহু সদস্য মুজাফ্ফরনগরে এসে কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার ডাকে সামিল হচ্ছেন। ১৫ টি রাজ্য থেকে ইতিমধ্যেই সদস্যরা মুজাফ্ফরনগরে সরকারি ইন্টার কলেজ গ্রাউন্ডে মহাপঞ্চায়েতের জন্য প্রবেশ করতে শুরু করে দিয়েছেন। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে বলা হয়েছে, যাতে যোগী সরকার কৃষকদের সাংগঠনিক ক্ষমতা কে চিনে নিতে পারে, তার জন্যই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। তার জন্যই ময়দানে নামছেন কৃষকরা। কৃষক-শ্রমিক থেকে কৃষক আন্দোলনের সাধারণ সদস্য ও সমর্থকরা সকলেই এমন আন্দোলনে সামিল হচ্ছেন। তাঁদের দাবি গত ৯ মাস যাবত একটা প্রকাণ্ড মহা আন্দোলন দেখেছে দেশ। এবার তার পর নতুন করে আরও এক আন্দোলন দেখতে চলেছে সংযুক্ত কিষাণ মোর্চা।
এদিন মুজাফ্ফরনগরের মহাপঞ্চায়েত উপলক্ষ্যে ৫০০ টি লাঙ্গারের বন্দোবস্ত হয়েছে। সেখান থেকেই কৃষকদের খাবার যোগান দেওয়া হবে। এছাড়াও উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে ১০০ টি মেডিক্যাল ক্যাম্প করা হচ্ছে। যার হাত ধরে আন্দোলননরত কৃষকদের কোন চিকিৎসার সরঞ্জামের প্রয়োজন পড়লে তা দেওয়া হবে। এছাড়াও কৃষকররা ছাড়াও মুজাফ্ফর নগরের স্থানীয়দেরও মোর্চার তরফে আন্দোলনে সামিল হতে আহ্বান করা হয়েছে। ওদিকে, গোটা ঘটনা নিয়ে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুজাফ্ফননগরকে। এদিকে, ইতিমধ্যেই পাঞ্জাব, হিমালচ প্রদেশ, নাসিকে জোরদার প্রতিবাদ আন্দোলনের ঝড় তৈরি হয়েছে। এরপর তার আঁচ উত্তরপ্রদেশে এসে পড়ে কি না, তা নিয়ে রয়েছে বহু জল্পনা।












Click it and Unblock the Notifications