মুসলিম দম্পতির ছেলের নাম নরেন্দ্র মোদী! লোকসভায় বিপুল জয়ে ‘ক্রেজ’ দেশজুড়ে

একটা জয়েই বদলে গেল পরিস্থিতি। দেশজুড়ে শুরু মোদী-ক্রেজ। যেখানে এতদিন ধর্মীয় ভেদাভেদ-খুনোখুনিই ছিল সার, সেখানে এবার সাম্প্রদায়িকতার অনন্য নজির গড়লেন এক মুসলিম দম্পতি।

একটা জয়েই বদলে গেল পরিস্থিতি। দেশজুড়ে শুরু মোদী-ক্রেজ। যেখানে এতদিন ধর্মীয় ভেদাভেদ-খুনোখুনিই ছিল সার, সেখানে এবার সাম্প্রদায়িকতার অনন্য নজির গড়লেন এক মুসলিম দম্পতি। উত্তরপ্রদেশের গন্ডা জেলার ঘটনা। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর ওই মুসলমান দম্পতি তাঁদের সদ্যোজাত সন্তানের নাম রাখলেন নরেন্দ্র মোদী।

বিজেপির জয়কে স্মরণীয় করে রাখতে

বিজেপির জয়কে স্মরণীয় করে রাখতে

২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির জয়কে স্মরণীয় করে রাখাই শুধু তাঁদের উদ্দেশ্য নয়, তাঁরা চান তাঁদের নবজাতক নরেন্দ্র মোদীর আদর্শ মেনে চলুন। তাঁর মতোই উজ্জ্বল হন। এক মুসলিম পরিবারে মোদীকে নিয়ে এই ভাবাবেগ অবশ্যই বর্তমান রাজনৈতির প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ। সদ্যোজাতের মা মেনজ বেগম বলেন, তিনি চান তাঁর ছেলে যেন মোদীজির আদর্শ অনুসরণ করে চলে।

মোদীর মতোই সফল হোক

মোদীর মতোই সফল হোক

তিনি বলেন, আমার ছেলে ২৩ মে জন্মগ্রহণ করে। ওইদিনই ছিল দেশের সাধারণ নির্বাচনের ফলাফল। ওইদিন বিরাট জয় পান নরেন্দ্র মোদী। তারপর আমি আমার স্বামীর সঙ্গে আলোচনা করে আমাদের ছেলের নাম নরেন্দ্র মোদি রাখার ব্যাপারে মনস্থ করি। আমরা চাই আমাদের ছেলে মোদীজির মতোই ভালো কাজ করুক এবং মোদীর মতোই সফল হোক।

মোদীর নামে সন্তানের নাম

মোদীর নামে সন্তানের নাম

মেনজ আরও বলেন, আমি যখন সন্তানের জন্ম দিই, আমার স্বামী দুবাইয়ে ছিলেন। দুবাই থেকে ফেরার পর তাঁকে বলি মোদীজি জিতেছেন, আমরা তাঁর নামেই আমাদের সন্তানের নাম রাখতে চাই। এইভাবেই তিনি ও তাঁর স্বামী সুশাসনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানান। এবং আশা প্রকাশ করেন যে পরবর্তী সরকারের পরিকল্পনা দীর্ঘদিন ধরে দেশকে উপকৃত করবে।

বিপুল জয়ের পর মোদীর ‘নারা’

নরেন্দ্র মোদী শনিবার একটি নতুন স্লোগান তুলেছেন- ‘নারা'। এই ‘নারা'র অর্থ "জাতীয় উচ্চাকাঙ্ক্ষা" এবং "আঞ্চলিক আকাঙ্ক্ষা" ছিল। এর মাধ্যমে তিনি আগামী দিনে দেশের উন্নয়নে নতুন যুগের সূচনা করতে চান। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বে এনডিএ বিশাল বিজয়লভা করে। তার মাত্র দু-দিন পরেই প্রধানমন্ত্রী মোদি নতুন স্লোগানে দেশকে উন্নয়নের নয়া বার্তা দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+