"গোমাংস খাওয়া বন্ধ কর" এবার মুসলমানদের আহ্বান আজমেঢ় দরগার প্রধানের
গোহত্যা ও গোমাংস নিয়ে চলা বিবাদের মধ্যে আজমেঢ় শরিফ দরগার প্রধান নয়া নজির সৃষ্টি করলেন। তিনি সকল মুসলমানদের পরামর্শ দিলেন গোমাংস খাওয়া ছেড়ে দিতে।
নয়াদিল্লি, ৪ এপ্রিল : গোহত্যা ও গোমাংস নিয়ে চলা বিবাদের মধ্যে আজমেঢ় শরিফ দরগার প্রধান নয়া নজির সৃষ্টি করলেন। তিনি সকল মুসলমানদের পরামর্শ দিলেন গোমাংস খাওয়া ছেড়ে দিতে।
আজমেঢ় শরিফ দরগার প্রধানের নাম জাইনুল আবেদিন খান। তাঁর ব্যাখ্যা, হিন্দু ভাবাবেগকে মর্যাদা দিয়ে মুসলমানদের উচিত গোহত্যা বন্ধ করা ও গোমাংস খাওয়া ছেড়ে দেওয়া।

আজমেঢ় শরিফ দরগা ভারতীয় মুসলমানদের কাছে এক পবিত্র স্থান। সেখানে খাজা মইনুদ্দিন চিস্তির ৮০৫তম মৃত্যুবার্ষিকীতে ভাষণ দিতে গিয়ে তিনি এই আবেদন করেছেন। বলেছেন, খাজা মইনুদ্দিন চিস্তি হিন্দুও মুসলমানের সহাবস্থানের জন্য সারা জীবন লড়াই করে গিয়েছেন। সেই পথ অনুসরণ করে হিন্দু ভাবাবেগকে সম্মান জানিয়ে তাই মুসলমানদের গোমাংস খাওয়া ছেড়ে দেওয়া উচিত।
শুধু তাই নয়, গুজরাতে গোহত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের বিধান নিয়েও সন্তোষ প্রকাশ করে দরগা প্রধান জাইনুল আবেদিন খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেন, গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার জন্য।
এর পাশাপাশি মুসলমানদের তিন তালাকের বিরোধিতাও এদিন করেছেন আজমেঢ় শরিফের দরগা প্রধান। তাঁর মতে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কোরান ও শরিয়ত আইন এর অনুমতি দেয় না এবং এই ধরনের কাজ আমানবিক ও লিঙ্গ বৈষম্যের প্রতীক বলেও তোপ দেগেছেন আজমেঢ় শরিফ দরগার প্রধান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications