‘ সংখ্যালঘুরাই সংখ্যাগুরু অসমে’ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
মুসলিমরা এখন আর সংখ্যালঘু নয়, বরং তারাই এখন সংখ্যাগরিষ্ঠ, এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 'দ্য কাশ্মীর ফাইলস’ বলিউড সিনেমাটি দেখার জন্য সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিলেন। তিনি নিজেও কিন্তু এই সিনেমাটি দেখে এসেছিলেন। অসমে মোট জনসংখ্যাই ৩৫ শতাংশই মুসলিম। তারাও এখন সংখ্যাগরিষ্ঠ, বলে মন্তব্য করলেন তিনি।

হিমন্ত বিশ্ব শর্মা জানান
হিমন্ত বিশ্ব শর্মা জানান, এই দায়িত্ব মূলত বর্তায় বাঙালি বংশোদ্ভুত মানুষদের ওপরে। অসমের আদিবাসী মুসলিমরা এখনও নিজেদের পরিচয় হারানোর ভয় পান। তবে পাশাপাশি তিনি দাবি করে বলেন তার কাছে এর অনেক প্রমাণ আছে। যদিও তিনি সেই প্রমাণ এখনও বিধানসভায় পেশ করেনি।

সংখ্যালঘুরাই এখন সংখ্যাগরিষ্ঠ
সংখ্যালঘুরাই এখন সংখ্যাগরিষ্ঠ। রাজ্যের মোট জনসংখ্যার ৩০ থেকে ৩৫ শতাংশ মানুষই কিন্তু মুসলিম। প্রায় এক কোটি জনসংখ্যার সঙ্গে তারাই বৃহত্তম সম্প্রদায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা দায়িত্বের মধ্যে পড়ে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।

সাম্প্রদায়িক সংহতি ও সম্প্রীতির দিকেও নজর দেওয়া জরুরি
তিনি আরও বলেন,সংখ্যালঘুদের অবশ্যই বোঝা উচিত, রাষ্ট্রের অগ্রগতি কিন্তু সরাসরি তাদের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। জনসংখ্যা নিয়ন্ত্রণ ,দারিদ্রতা ইত্যাদি সমস্যাগুলিকে কমানোর আহ্বান জানিয়েছেন। তাঁদের উচিত বহিরাগত ভাবা বন্ধ করা উচিত। তাছাড়া তাঁদের সাম্প্রদায়িক সংহতি ও সম্প্রীতির দিকেও নজর দেওয়া উচিত।

কী দাবি করে বললেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী দাবি করে বলেন, ২০১১ সালে আদমশুমারি অনুসারে অসমের মোট ৩.১২ কোটি জনসংখ্যার মধ্যে ৬১.৪৭ শতাংশই কিন্তু হিন্দু। সংখ্যালঘু জনসংখ্যারন মধ্যে ৩৪.২২ শতাংশের মধ্যে কয়েকটি জেলায় সংখ্যাগরিষ্ঠ। রাজ্যের মোট জনসংখ্যার খ্রিস্টানরা ৩.৭৪ শতাংশ। শিখ, বৌদ্ধ ও জৈনদের সংখ্যা এক শতাংশেরও কম।

রাজ্যের ৩৫ শতাংশই মানুষ মুসলিম
শর্মা আরও জানান, অসমের ৩৫ শতাংশই মানুষ যখন মুসলিম। তখন তাঁদের কর্তব্য ও দায়িত্ব তাঁদের রক্ষা করা। অসমের জনতা কিন্তু বেশ ভয়ের মধ্যেই রয়েছে। প্রায় ১০ বছর আগে আমরা সংখ্যালঘু ছিলাম না। এখন আমরা তা কিন্তু হয়েছি।












Click it and Unblock the Notifications