Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চোর সন্দেহে প্রহার! মুসলিম যুবককে দিয়ে জয় শ্রীরাম বলানোর পর পিটিয়ে খুনের অভিযোগ

ঝাড়খণ্ডে জোর করে জয় শ্রীরাম, জয় হনুমান বলিয়ে মুসলিম তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ।

ঝাড়খণ্ডে জোর করে জয় শ্রীরাম, জয় হনুমান বলিয়ে মুসলিম তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁকে চোর সন্দেহে ধরা হয়েছিল। বছর ২৪-এর হতভাগ্য যুবকের নাম তাবরেজ আনসারি বলে জানা গিয়েছে।

চোর সন্দেহে প্রহার! কংগ্রেস শাসিত রাজ্যে মুসলিম যুবককে দিয়ে জয় শ্রীরাম বলানোর পর খুনের অভিযোগ

চোর সন্দেহে মারধর। বিজেপি শাসিত ঝাড়খণ্ডের খাড়সওয়ান জেলায় চোর সন্দেহে ধরা হয়েছিল হতভাগ্য মুসলিম যুবককে। ১৮ জুন উত্তেজিত জনতা তাঁর ওপর হামলা চালায়। তারপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর ওই যুবককে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয় ১৮ জুনেই। অবস্থা খারাপ হওয়ায় ২২ জুন হাসপাতালে ভর্তি করানো হয়। সেই দিনই মৃত্যু হয় ওই যুবকের।

এই ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে তাবরেজকে লাঠি দিয়ে আঘার করা হচ্ছে। জোর করে তাঁকে জয় শ্রীরাম এবং জয় হনুমান বলানো হচ্ছে।

জানা গিয়েছে ১৮ জুন রাতে তাবরেজ আহমেদ দুজনকে সঙ্গে নিয়ে গ্রাম ছেড়ে জামশেদপুরে উদ্দেশে রওনা হয়। চুরি করার পর দুই সঙ্গী পালিয়ে যায়। সেই সময় উত্তেজিত জনতা তাবরেজকে ধরে ফেলে এবং তাঁকে ব্যাপক মারধর করে। যদিও এই চুরির ঘটনায় জড়িত থাকার কথা শেষ পর্যন্ত অস্বীকার করে গিয়েছে সে। একইসঙ্গে দাবি করেছে, সঙ্গে থাকা দুজন এই চুরি করেছে। তবে সেই চুরি সম্পর্কে সে কিছুই জানে না।

তাবরেজের মৃত্যুর পরেই অভিযুক্ত একজনকে পাপ্পু মণ্ডল নামে চিহ্নিত করা হয়। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অপর জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
গণপ্রহারের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, তাবরেজ পুনেতে ঝালাইয়ের কাজ করত। ইদের ছুটিতে সে বাড়িতে গিয়েছিল। পরিবারের দাবি, নাম শুনেই তাবরেজকে মারধর শুরু করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+