জয় শ্রীরাম বলায় মসজিদে ক্ষমা চাইতে বাধ্য করা হল মুসলিম যুবককে
জয় শ্রীরাম বলায় মসজিদে ক্ষমা চাইতে বাধ্য করা হল মুসলিম যুবককে
জয় শ্রীরাম স্লোগান ঘিরে ফের উত্তেজনা অযোধ্যায়। এবার মুসলিমদের কাছেই জয় শ্রীরাম বলায় হেনস্থার শিকার হলেন মুসলিম যুবক। ঘটনাটি ঘটেছে ১ সেপ্টেম্বর। অযোধ্যায় রাম মন্দির দ্রুত নির্মানের জন্য যজ্ঞ করছিলেন মহন্তরা। সেই যজ্ঞানুষ্ঠানেই আমন্ত্রিত ছিলেন হাজি সঈদ। সেখানেই সকলের সঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন তিনি। সেটা জানাজানি হতেই মসজিদে ক্ষমা চাইতে বাধ্য করা হয় তাঁকে।

জয় শ্রীরাম বলে ক্ষমা চাইলেন মুসলিম যুবক
মুসলিম হয়ে জয় শ্রীরাম স্লোগান। অযোধ্যায় এমন বিপরীত কাজ করে মুসলিম সমাজের কোপের মুখে পড়েছিলেন হাজি সঈদ। জাত রাখতে শেষে মসজিদে গিয়ে তৌবা করতে হয় হাজি সঈদকে। ইমামের উপস্থিতিতে এক প্রকার তৌবা করে প্রায়শ্চিত্ত করেন তিনি। তবে সেই অনুষ্ঠানে কেবল হাজি সঈদ নন আরও অনেক মুসলিম মহিলা এবং পুরুষ উপস্থিত ছিলেন।

ঘর ছাড়া হতে হয়েছিল হাজি সঈদকে
আরএসএস-এর সেই যজ্ঞানুষ্ঠানে একাধির মুসলিম নারী, পুরুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন হাজি। কিন্তু প্রকাশ্যে জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় সেখানে উপস্থিত সকলেই তাঁর উপর অসন্তুষ্ট হয়েছিলেন। ভয়ে তিনি একমাস ঘরে ফিরতে পারেননি। একমাস পরে বাড়ি ফেরার পর তাঁকে প্রায়ই হুমকির মুখে পড়তে হত। ওয়াজির গঞ্জ মসজিদ থেকে নমাজ পড়ে বেরোনোর সময় দু'জন এসে তাঁকে মসজিদে আসতে নিষেধ করে। সেদিন চুপ করে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। কিন্তু তার পর থেকে রাস্তায় বেরোলেই তাঁর দিকে আঙুল তুলে অভিযোগ করতে শুরু করে সকলে।

কড়া সমালোচনা শিবসেনা
অযোধ্যার এই ঘটনার কড়া সমালোচনা করেছেন শিবসেনা নেতা সন্তোষ দুবে। তিনি অভিযোগ করেছেন যাঁরা হাজি সঈদকে জয় শ্রীরাম বলার জন্য মসজিদে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেছেন তাঁদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক। অযোধ্যার বিতর্কিত জমির মামলাকারী ইকবাল আনসারিও ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন অন্য ধর্মের ভগবানের সম্মান করলে জাত চলে যায় মুসলিমদের এই ধারনা একেবারেই ভ্রান্ত এবং নিন্দনীয়।

অযোধ্যা রায়
অযোধ্যার বিতর্কিত জমি মামলার কয়েকদিন আগেই রায়দান করেছে সুপ্রিম কোর্ট। সেই রায়ে অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির তৈরির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আর মসজিদ তৈরির জন্য আলাদা করে ৫ একর জমি দান করার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের এই রায় সন্তোষ প্রকাশ করেছে সিয়া এবং সুন্নি ওয়াকফ বোর্ড। তবে এই রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications