'ওঁরা সুর্পনখার বংশধর বলে বোরখা পরেন', বিতর্কের পারদ চড়ালেন বিজেপি মন্ত্রী
'ওঁরা সুর্পনখার বংশধর বলে বোরখা পরেন ', বিতর্কের পারদ চড়ালেন বিজেপি মন্ত্রী
ফের আরও এক বিতর্কে জড়ালেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং। যোগী আদিত্যনাথের রাজ্যের এই মন্ত্রী এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন, তবে এবার বিতর্কের পারদ চড়ে গেল আরও বহুগুণ। সরাসরি মুসলিম মহিলাদের বোরখা পরা নিয়ে এবার মন্তব্য উড়ে এল এই বিজেপি নেতার তরফে।

বোরখা নিয়ে মন্তব্য বিতর্ক
'বোরখা আরবের সিস্টেম। ওঁরা নিজেদের মুখ ঢেকে রাখেন, কারণ লক্ষ্মণ তাঁদের কান ও নাক কেটে দিয়েছিলেন। ওঁরা বোরখা পরেন কারণ ওঁরা ওই ডাইনির (সুর্পনখা)র বংশধর। শুধুমাত্র ওই ডাইনির বংশধররাই এমন টা করতে পারেন। কোনও সাধারণ মানুষ এমনটা করতে পারেননা। ..' ঠিক এমনই মন্তব্য উঠে এসেছে উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিংয়ের বক্তব্যে।

রঘুরাজের আরও দাবি...
রঘুরাজ সিং বলেন, 'আমি দাবি জানাব সরকারের কাছে যাতে বোরখা নিষিদ্ধ করা হয়। কারণ আমাদের দেশে জঙ্গিরা প্রবেশ করে বোরখা পরে। .. আমাদের একজোট হতে হবে যাতে এই সমস্ত গুণ্ডাদের আটকানো যায়।'

'জ্বলন্ত পুড়িয়ে দেওয়া' মন্তব্য নিয়ে বিতর্ক
এর আগে একাধিক বিতর্কিত মন্তব্য উঠে আসে উত্তরপ্রদেশের এই বিজেপি নেতার তরফে। তিনি বলেন, ' যদি কেউ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আওয়াজ তোলেন , তাহলে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। ' এছাড়াও প্রাক্তন ও ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বংশ পরিচিতি নিয়েও এর আগে প্রশ্ন তুলেছিলেন রঘুরাজ।












Click it and Unblock the Notifications