যোগীর রাজ্যে রামমন্দিরের দাবি করা মুসলিম মহিলার এমনই অবস্থা করল দুষ্কৃতীরা
রাম মন্দির তৈরিকে সমর্থন করায় যোগীর রাজ্যে জ্বালিয়ে দেওয়া হল এক মুসলিম মহিলার বাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে।
রাম মন্দির তৈরিকে সমর্থন করায় যোগীর রাজ্যে জ্বালিয়ে দেওয়া হল এক মুসলিম মহিলার বাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে।

মুসলিম ওমেনস হ্যারাসমেন্ট সেলের জেলা প্রধান ইকরা চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, রাম মন্দির সংক্রান্ত কাজে যুক্ত থাকায় একাধিক ব্যক্তি তাঁকে হুমকি দিয়েছেন।

ইকরা চৌধুরী জানিয়েছেন, ৬ ডিসেম্বর জেলাশাসকের কাছে রামমন্দির ইস্যুতে দাবিপত্র পেশ করেছিলেন তিনি। তখন থেকেই এই ক্ষেত্রে থেকে তাঁকে দূরে রাখতে একাধিকবার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। তাঁকে হাপুর ছাড়তে হুমকি দেওয়া হয়। ইকরা চৌধুরী মনে করছেন তাঁকে খুনও করা হতে পারে।
সোমবার রায়ে দুষ্কৃতীরা ইকরা চৌধুরীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপরেই তিনি বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আগুনের ধ্বংসাবশেষ থেকে ইকরা হিন্দিতে লেখা 'এবার রামের নাম কর' কাগজও পেয়েছেন। যা তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন।
ঘটনাটি নিয়ে তদন্ত চালানোর কথা জানিয়েছেন হাপুরের ডিএসপি রাজেশ কুমার। যদিও ঘটনার পর চারদিন কেটে গেলেও, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।












Click it and Unblock the Notifications