দেশের প্রথম মহিলা ইমামের দশা জানলে চমকে যাবেন
শুক্রবারের নমাজের নেতৃত্ব দিয়ে এবার হুমকির মুখে কেরলের এক মহিলা। মসজিদের দীর্ঘদিনের প্রথা ভেঙে জামিদা নামে ওই মহিলা নমাজের নেতৃত্বে দেন।
শুক্রবারের নমাজের নেতৃত্ব দিয়ে এবার হুমকির মুখে কেরলের এক মহিলা। মসজিদের দীর্ঘদিনের প্রথা ভেঙে জামিদা নামে ওই মহিলা নমাজের নেতৃত্বে দেন।

কেরলের মালাপ্পুরম জেলার ওয়ান্ডুরের জামিদা। বছর ৩৪-এর ওই মহিলা স্কুলের শিক্ষকও বটে। এবার এই শিক্ষিকাও হুমকির মুখে। কেননা তিনি শুক্রবারের জুম্মার নমাজের নেতৃত্বে দিয়েছেন। অন্ধবিশ্বাসীদের অভিযোগ, জামিদা ধর্মকে আঘাত করেছেন। অন্য অর্থে ধর্মকে অশুচি করেছেন।
শিক্ষকতা পেশার পাশাপাশি জামিদা কোরান সুন্নথ সোসাইটির সাধারণ সম্পাদকও বটে। এই সংগঠনটি ধর্মীয় সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্দোলনের জেরে জামিদা এখন মসজিদের ইমাম। দেশের ইতিহাসে প্রথম মহিলা ইমাম।
জানা গিয়েছে, মহিলা-সহ প্রায় ৮০ জন শুক্রবারের এই প্রার্থনায় অংশ নিয়েছিলেন। যার নেতৃত্বে ছিলেন জামিদা।
প্রথমের দিকে জামিদার কাজকে অনেকেই উচ্চস্বরে সমর্থন করেছিলেন। ভাল পদক্ষেপ বলেছিলেন। কিন্তু এরপরেই হুমকি শুরু হয়ে যায়। ভীত জামিদা এখন পুলিশের নিরাপত্তা চাইছে।
সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন সংস্কারক চেকানুর মৌলবি। ধর্মীয় আচার ও রীতিনীতি নিয়ে প্রশ্ন তোলায় ১৯৯৩-এ কট্টরপন্থীরা তাঁকে হত্যা করে বলে অভিযোগ।
তিনিও হুমকি ফোন পাচ্ছেন। জানিয়েছেন জামিদা। সোশ্যাল মিডিয়ায় তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। তিনি সুযোগ পেলে আবারও একই কাজ করবেন বলে জানিয়েছেন জামিদা।
জামিদার দাবি করেছেন, ইসলামের কোথাও লেখা নেই যে, কোনও মহিলা প্রার্থনায় নেতৃত্ব দিতে পারবেন না। পুরুষতান্ত্রিক সমাজের জেরেই এই অবস্থা বলে মনে করছেন তিনি।
ক্ষমতা ধরে রাখতে মানুষের সুবিধা অনুযায়ী কোরানের মতবাদ ভিন্নভাবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামিদা। একই কারণে মহিলাদেরও ভেদাভেদের দৃষ্টি দেখা হয় বলেও জানিয়েছেন তিনি।
জামিদার দাবি, কোরান কখনই মহিলাদের ভেদাভেদের দৃষ্টিতে দেখে না। মানুষই তার ভুল ব্যাখ্যা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। কোরানে কোথাও লেখা নেই, যে মহিলারা ইমাম হতে পারবেন না। জানিয়েছেন জামিদা। একইসঙ্গে তিনি আরও বলেছেন, আস্তে আস্তে ধর্মে পরিবর্তন আসবে। সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন।
জামিদা একইসঙ্গে জানিয়েছেন, তিনি তিন তালাকের ঘোর বিরোধী। আমেরিকা স্কলার আমিনা ওয়াদুদের ফ্যান জামিদা। যিনি বিশ্বের প্রথম মহিলা হিসেবে শুক্রবার নমাজের নেতৃত্বে দিয়েছেন।












Click it and Unblock the Notifications