রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে বিতর্ক, ক্ষুব্ধ মুসলিম সম্প্রদায়

গতকাল মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচার চলাকালীন কংগ্রেসের উপাধ্যক্ষ বলেন, ''গোয়েন্দা সূত্রে খবর পেয়েছি মুজাফফরনগর দাঙ্গার সময় পাকিস্তানের আইএসআই নিহতদের পরিবারের কিছু সদস্যের সঙ্গে যোগাযোগ রেখেছিল। পাকিস্তান চেষ্টা করেছিল এই সদস্যদের খেপিয়ে জঙ্গী সন্ত্রাস চালানোর।'' এই মন্তব্যেই ক্ষোভে ফেটে পড়েছেন মুসলিম সম্প্রদায়ের যাজকগোষ্ঠী। বিশিষ্ট সুন্নি মুসলিম যাজক সইফ আব্বাস নাকবি শুক্রবার বলেন, এই ধরণের মন্তব্য শুধু মুসলিম সম্প্রদায়ের নাম খারাপ করবে তাই নয়, সাম্প্রদায়িক শক্তিকেও প্রশ্রয় দেবে। বহু শান্তিপ্রিয় ও দেশপ্রেমী মুসলমানের কবর এদেশেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে তিনি কংগ্রেস উপাধ্যক্ষের সমালোচনা করে বলেন, দাঙ্গা পীড়িতদের অঙ্গীকার, যন্ত্রণা বোঝার চেষ্টা না করে রাহুল গান্ধী সাম্প্রদায়িক দাঙ্গা ও পীড়িতদের নিয়ে রাজনীতি করছেন।
অন্যদিকে শাহর কাজি, মৌলানা আবুল ইরফান মিয়ান ফরাঙ্গি মাহালি রাহুল গান্ধীর মন্তব্যকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে বর্ণনা করেছেন। কংগ্রেস নেতার নিজের মন্তব্যের জন্য অবিলম্বে নিঃশর্ত ক্ষমা দাবী করেছেন তাঁরা। কংগ্রেসের মতো জাতীয় একটি দলের নেতাদের কাছ থেকে মুসলিম সম্প্রদায়ের প্রতি এমন কুরুচিকর ও দুঃখজনক মন্তব্য কখনওই কাম্য নয় বলেও মন্তব্য করেন এই দুই বিশিষ্ট মুসলিম যাজক।
সারা ভারত মুসলিম ব্যক্তিগত আইন বোর্ডের বরিষ্ঠ উপাধ্যক্ষ মৌলানা কেলবা সাদিকের কথায়, দেশের প্রতি সংখ্যালঘুদের আনুগত্য ও অখণ্ডতা নিয়ে কুৎসা প্রচার করবে তারা দেশ ও মুসলিম সম্প্রদায়ের প্রতি অবিচার করবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার ইন্দোরে নির্বাচনী প্রচারে মঞ্চে বক্তব্য রাখতে উঠে রাহুল গান্ধী বলেন, মুজাফ্ফরনগরের দাঙ্গা বিধ্বস্ত এলাকার কিছু মুসলিম যুবক রয়েছেন যাদের পাকিস্তানি আইএসআই-এর সঙ্গে যোগাযোগ রয়েছে। উপাধ্যক্ষের এই মন্তব্যেই উত্তাল হয়ে ওঠে মুসলিম সম্প্রদায়। রাহুল গান্ধী নিজের মন্তব্যের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে কলঙ্কিত করছেন বলেও অভিযোগ মুসলিম সম্প্রদায়ের যাজকগোষ্ঠীর।
রাহুলের মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপিও। বিজেপির মুখপাত্র শাহনাওয়াগ হুশেন বলেন, রাহুল গান্ধী তার দেশের মুসলিম সম্প্রদায়ের উপর সন্দেহ করছেন। ভারতীয় মুসলিম সম্প্রদায়ের দেশপ্রেমের প্রতি সন্দেহ প্রকাশ করছেন। এটা নিন্দনীয়। অবিলম্বে তাঁর ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
যদিও কংগ্রেসের তরফে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই। পাকিস্তান ভারতের আভ্যন্তরীন বিষয়ে যভাবে বারবার মাথা গলাচ্ছে তারই উল্লেখ করেছেন রাহুল।












Click it and Unblock the Notifications