করোনা ত্রাসে বাড়িতে নমাজ আদায়ের আবেদন মুসলিম সংগঠনগুলির
ক্রমেই আরও গুরুতর পরিস্থিতির দিকে এগোচ্ছে ভারতের করোনা সংক্রমণ। দেশে এখনও পর্যন্ত ৭৩৩ জন করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই বিদেশি সহ ২০ জনের প্রাণ গিয়েছে। এই পরিস্থিতিতে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা হয় তার জন্য কেন্দ্র ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে। স্টেজ ২ থেকে স্টেজ ৩-তে যাতে পরিস্থিতির অবনতি না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত।

এমন পরিস্থিতিতে মসজিদে নামাজ পড়তে যাওয়াটাও ঝুঁকির হতে পারে। সেজন্য মুসলিম সম্পর্দায়ের মানুষকে শুক্রবারের জুম্মার নামাজ পড়েতে মসজিদে না যাওয়ার আবেদন জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এর বদলে তারা যাতে বাড়িতেই নামাজ আদায় করে, সেই আবেদনও রাখা হয়।
বিভিন্ন ইসলামিক সংগঠনের তরফেও জমাতে নামাজ না পড়তে অনুরোধ করা হয়েছে। কেননা জমাতে নামাজ আদায় করতে গিয়ে পাশের জনকে অসুস্থতায় ফেলার কোনও অর্থ নেই। জামাত-ই-ইসলামি শরিয়া কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবারের জুম্মার নামাজে শুধু থাকতে পারবেন মোয়াজ্জিন, ইমাম, খাদিম ও মসজিদ কমিটির সদস্যরা।
শিয়া সম্প্রদায়ের মুসলিমরাও জুম্মার নামাজ আপাতত স্থগিত রেখেছে। মুম্বইয়ের মৌলানা আশরফ ইমাম বলেছেন, গত সপ্তাহ থেকেই মসজিদের জু্ম্মা-সহ সমস্ত নামাজ স্থগিত রেখেছি। সরকারি নিয়ম মেনে যদি মরাণ রোগ থেকে জনজীবন বাঁচে তবে এর চেয়ে কল্যাণের আর কিছু হতে পারে না। সুতরাং সরকারি নির্দেশিকা মেনে চলুন।












Click it and Unblock the Notifications