মুসলিম মহিলাদের পাঠানো রাখি পরবেন মোদী! প্রিয় নেতার মুখের ছবিই এবার ক্রেজ

মুসলিম মহিলারা রাখি পরাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একেবারে নিজেদের হাতে তৈরি করা রাখি পরাবেন তাঁরা। তাঁর প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে।

মুসলিম মহিলারা রাখি পরাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একেবারে নিজেদের হাতে তৈরি করা রাখি পরাবেন তাঁরা। তাঁর প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। মোদীর মুখ দেওয়া সেই রাখি তৈরি করে ইতিমধ্যে তা প্রধানমন্ত্রী দফতরে পৌঁছনোর ব্যবস্থাও করেছেন তাঁরা। ২০১৩ সাল থেকে এই ধারা চলে আসছে। এবারও তার অন্যথা হচ্ছে না।

মুসলিম মহিলাদের পাঠানো রাখি পরবেন মোদী

বারাণসীর মুসলিম ফাউন্ডেশনের মহিলারা নিজেরাই এই রাখি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানোর জন্য সেই রাখি। মোদীর মুখ দিয়ে তৈরি করা হয়েছে সেই রাখি। এ প্রসঙ্গে বারাণসীর মুসলিম ফাউন্ডেশনের মহিলা সদস্যরা বলেন, এবারই নতুন নয়, আমরা সেই ২০১৩ সাল থেকে নরেন্দ্র মোদীকে রাখি পাঠাচ্ছে।

তাঁদের কথায়, নরেন্দ্র মোদী একজন পিতৃতুল্য ব্যক্তি। তিনি সংসারে বাবা বা বড় দাদার মতো। দেশের জন্য, দশের জন্য ভাবছেন তিনি। তাই তাঁর মঙ্গল কামনায় আমরা প্রার্থনা করি। বরাবর রাখিবন্ধনে রাখি পাঠাই। এবারও তার অন্যথা হচ্ছে না। প্রধানমন্ত্রী আমাদের জন্য ভাবছেন, আমাদের জন্য করছেন। রাখিবন্ধন উৎসবের পূণ্য দিনে আমরা তাঁকে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করি এই রাখি পাঠিয়ে।

এদিকে রাখিবন্ধন উৎসবে এবার মোদীর ছবি খোদাই করা রাখি বাজারে নিয়ে এসেছেন গুজরাতের স্বর্ণব্যবসায়ী। সোনার রাখিতে খোদাই করা মোদীর মুখ! দাম উঠেছে ৫০ হাজার টাকা পর্যন্ত। মোদী-রাজ্য গুজরাতে এখন বাজার মাতাচ্ছে মোদী-রাখি।

সুরাটের গহনা ব্যবসায়ী একটু অন্যপথে হেঁটে এই রাখি বাজারে এনেছেন। রাখিবন্ধন উৎসবের আগে রাখির উৎসবকে অন্যমাত্রায় নিয়ে যাওয়ার প্রয়াস তাঁর ভাবনায়। এই অভিনব রাখিতে রয়েছে ২২ ক্যারেটের সোনা। তার থেকেও বড় খবর রাখিতে খোদাই করা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+