ধর্ম ভুলে একে অপরের স্ত্রীকে কিডনি দান 'হিন্দু-মুসলমান' দুই ব্যক্তির
জয়পুর, ১২ সেপ্টেম্বর : ধর্ম নিয়ে ভারতে বিবাদ যেমন রয়েছে। তেমনই বিবাদের ঊর্ধ্বে উঠে যাওয়ারও নজির রয়েছে। ঈদ ও ওনমের আগে এভাবেই অনন্য নজির সৃষ্টি করল দুই পরিবার। হিন্দু-মুসলমান দুই পরিবারের কর্তা একে অপরের স্ত্রীকে কিডনি দান করলেন। [দৈনন্দিন এই অভ্যাসগুলি আপনার কিডনির ক্ষতি করতে পারে!]
রাজস্থানের জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে এই কিডনি প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে। হিন্দু ব্যক্তির কিডনি পেয়েছেন এক মুসলমান মহিলা। আর মুসলমান ব্যক্তির কিডনিতে প্রাণ ফিরে পেয়েছেন এক হিন্দু মহিলা। [কিডনিতে পাথর জমতে শুরু করেছে কিনা বুঝে নিন এই উপায়ে]

রাজস্থানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কাকতালীয় ভাবে দুজনেই একই হাসপাতালে ভর্তি ছিলেন। এমন ঘটনা রাজ্যে প্রথম ঘটল বলেও জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা। [এই খাবারে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি]
জানা গিয়েছে, হাসানপুরের বাসিন্দা অনিতা মেহরা গত কয়েকবছর ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। এদিকে আজমের গেটের কাছে বসবাসকারী তসলিম জাহানেরও অত্যধিক পেন কিলার খাওয়ায় কিডনি ফেল করে গিয়েছিল। [উত্তরপ্রদেশে এক মহিলার বুকে খোঁজ মিলল 'কিডনি'র]
অনিতার রক্তের গ্রুপ ছিল বি পজিটিভ। অন্যদিকে তসলিমের রক্তের গ্রুপ ছিল এ পজিটিভ। দুজনেরই হাসপাতালে ডায়লিসিস চলছিল। গোটা পরিস্থিতি লক্ষ্য করে এরপরে হাসপাতালের চিকিৎসকেরাই অনিতার স্বামী বিনোদ ও তসলিমের স্বামী আনোয়ার আহমেদকে কিডনি দানের অনুরোধ করেন।
সবকিছু জেনে বিনোদ ও আনোয়ার রাজি হয়ে যান। কারণ অঙ্গদান আইনানুযায়ী একমাত্র পরিচিত, নিকটাত্মীয়রা কিডনি দান করতে পারেন। তবে এভাবেও কিডনি বদল করা যেতে পারে। সেই নিয়মেরই এখানে সদ্ব্যবহার করা হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
গত ২ সেপ্টেম্বর কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করা হয়েছে। দুই মহিলার স্বামীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি দুই মহিলাকেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications