মুসলিম যুবতীকে ধর্মান্তরিত করে হিন্দু যুবকের সঙ্গে বিয়ে! কাঠগড়ায় বিজেপির প্রাক্তন মেয়র

বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর হিন্দু যুবকের সঙ্গে বিয়ে মুসলিম যুবতীর। বিজেপি নেত্রীর বিরুদ্ধে ধর্মান্তরের পর বিয়ে দেওয়ার অভিযোগ তুললেন ওই যুবতীর বোন। অভিযোগ শকুন্তলা ভারতী নামে ওই বিজেপি নেত্রী

বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর হিন্দু যুবকের সঙ্গে বিয়ে মুসলিম যুবতীর। বিজেপি নেত্রীর বিরুদ্ধে ধর্মান্তরের পর বিয়ে দেওয়ার অভিযোগ তুললেন ওই যুবতীর বোন। অভিযোগ শকুন্তলা ভারতী নামে ওই বিজেপি নেত্রী মুসলিম যুবতীদের ধর্মান্তরের পর হিন্দু যুবকদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করছেন।

অভিযোগ অস্বীকার বিজেপি নেত্রীর

অভিযোগ অস্বীকার বিজেপি নেত্রীর

বিজেপির প্রাক্তন মেয়র যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, যদি কেউ এই অভিযোগ প্রমাণ করতে পারেন, তাহলে তিনি চিরদিনের জন্য রাজ্য ছেড়ে যাবেন। এই ধরনের অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তিনি করেছেন।

অভিযোগ অস্বীকার অভিযোগকারীর বোনেরও

অভিযোগ অস্বীকার অভিযোগকারীর বোনেরও

বাড়ি থেকে বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর যে যুবতী হিন্দু যুবকের সঙ্গে বিয়ে করেছেন, তিনি বলেছেন, স্বেচ্ছায় এই কাজ করেছেন। এরজন্য কোনও চাপ তার ওপরে ছিল না।

যুবতীর বাড়ির অভিযোগ

যুবতীর বাড়ির অভিযোগ

৭ অগাস্ট বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় এক যুবতী। এরপর তাঁর বোনের স্বামী অভিযোগ করেন এক হিন্দু যুবকের বিরুদ্ধে। অভিযোগে তিনি বলেন, হিন্দু ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে তাঁদের বাড়ির মেয়ে। বেশ কিছু গয়না এবং টাকাও সে নিয়ে গিয়েছে। সে নিজেকে ধর্মান্তরিত করে হিন্দু যুবকের সঙ্গে বিয়েও করেছে।

পুলিশের সক্রিয়তা

পুলিশের সক্রিয়তা

এই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে ওই হিন্দু যুবকের বিরুদ্ধে। অন্যদিকে, ওই যুবতীর বোন টুইটারে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী শকুন্তরা ভারতী মুসলিম যুবতীদের অপহরণ করে তাঁদের ধর্মান্তরিত করে হিন্দু যুবকদের সঙ্গে বিয়ের বন্দোবস্ত করছেন।

যদিও পুলিশের তরফ থেকে ওই যুবতীকে খুঁজে বের করা হয়েছে। তবে ওই যুবতী জানিয়েছেন, তিনি প্রাপ্ত বয়স্ক এবং নিজের ইচ্ছায় এই বিয়ে করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+