দিল্লিতে সবচেয়ে বেশি ভোট পড়েছে মুসলিম মহল্লা গুলিতে
দিল্লিতে সবচেয়ে বেশি ভোট পড়েছে মুসলিম মহল্লা গুলিতে
দিল্লিতে বিধানসভা ভোটের সবচেয়ে বেশি ভোট পড়েছে মুসলিম মহল্লাগুলিতে। তারমধ্যে সর্বাধিক ভোট পড়েছে সিলামপুরে। প্রায় মধ্যরাত পর্যন্ত ভোট গ্রহন চলেছে একাধিক বিধানসভা কেন্দ্রে। শুধুমাত্র সিলামপুরে ৭১.৪ শতাংশ ভোট পড়েছে। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন।

মুসলিম মহল্লায় ভোট সর্বাধিক
দিল্লি বিধানসভা ভোটে আশ্চর্যজনক ভাবে মুসলিম এলাকায় ভোট পড়েছে সর্বাধিক। নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, দিল্লির মুস্তাফাবাদ, বদরপুর, সীমাপুরী এলাকায় যথাক্রমে ৭০.৫৫ শতাংশ, ৬৫.৪ শতাংশ, ৬৮.০৮ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭১.৪ শতাংশ। শাহদরা এলাকায় ভোট পড়েছে ৬৫.৭৮ শতাংশ। মিঠাই মহল এলাকায় ভোট পড়েছে ৬৮.৩৬ শতাংশ। চাঁদনি চকে ভোট পড়েছে ৬০.৯১ শতাংশ, রাইথালায় ৫৯.৬২ শতাংশ এবং বল্লিমারায় ৫৮.৮৩ শতাংশ।

ভোট দিয়েছে শাহিনবাগও
ওখলা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে শাহিন বাগ। অশ্চর্যজনক ভাবে ভোটের দিন শাহিনবাগের প্রত্যেকটি বুথে সকাল থেকেই ভিড় ছিল। রাত পর্যন্ত সেখানকার একাধিক বুথে ভোটাররা ভোট দিয়েছেন। এই বিধানসভা কেন্দ্রে আপ প্রার্থী করেছে আমানতুল্লাহ খানকে।

বিজেপির ভোট কী কমবে?
ভোটের প্রচারে শাহিন বাগ নিয়ে বিজেপি নেতাদের একেরপর এক বিরূপ মন্তব্যে দিল্লির মুসলিম মহল্লা কতটা প্রভাবিত হয়েছে সেটা বোঝা যাবে ১১ ফেব্রুয়ারি। যদি সমীক্ষা বলছে ফের ক্ষমতায় ফিরছে আপ। বিজেপির আসন সংখ্যা কমবে আগের থেকে।












Click it and Unblock the Notifications