দাদরির ছায়া হরদায় : ব্যাগে গো-মাংস রয়েছে ভেবে মার মুসলিম দম্পতিকে
ভোপাল, ১৫ জানুয়ারি : উত্তরপ্রদেশের দাদরির পরে এবার পাশের রাজ্য মধ্যপ্রদেশের হরদা। ব্যাগে গো-মাংস রয়েছে, শুধুমাত্র এই অভিযোগে এবার মার খেতে হল এক মুসলমান দম্পতিকে।
মধ্যপ্রদেশের হরদা জেলায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন 'গো-রক্ষা সমিতি' এই কাণ্ড ঘটিয়েছে। কুশীনগর এক্সপ্রেসের সাধারণ কামরায় উঠে এই সংগঠনের সদস্যরা যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে শুরু করেন। কেউ গো-মাংস নিয়ে যাচ্ছে, এমনটাই নাকি তাদের কাছে খবর ছিল।

কেউ কেউ ব্যাগ তল্লাশিতে অনুমতি দিলেও রাজি হননি মহম্মদ হোসেন (৪৩) ও তাঁর স্ত্রী। আর তার বদলে জোর করে তাদের ব্যাগ তল্লাশি তো করা হয়ই, এমনকী মারধরও করে গো-রক্ষক সমিতির গুণধর সদস্যরা।
মহম্মদ হোসেন ও তাঁর স্ত্রী জানান, তাঁরা হায়দ্রবাদ থেকে নিজেদের বাড়ি হরদাতে ফিরছিলেন। সেইসময়ই তাঁদের উপরে হামলা হয়। সাহায্যের জন্য চিৎকার করতে এক কনস্টেবল এসে দুজনকে উদ্ধার করেন।
ঘটনায় বিস্মিত ও অপমানিত মহম্মদ হোসেন বলেন, "আমরা ভারতে থাকি ও জানি কী করতে হয় আর কী হয় না। আমরা শুধুমাত্র ছাগলের মাংস খাই। অন্য কিছু খাই না। আর যে কালো প্যাকেটে মাংস পাওয়া গিয়েছে তা আমাদের নয়।"
ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমিতির দুই সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় কমপক্ষে সাতজন জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। বাকীদের খোঁজে তল্লাশি চলছে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের দাদরিতে মহম্মদ আখলাক নামে একজনকে গো-মাংস রাখার ও খাওয়ার অভিযোগে হত্যা করা হয়। যা নিয়ে সারা দেশে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। পরে জানা যায়, আখলাকের বাড়িতে থাকা মাংস গো-মাংস ছিল না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications