হোম ডেলিভারির ঠিকানা চাওয়ায় মুসলিম যুবককে বেধড়ক মার হিন্দু মহিলাদের
উজ্জয়নে ফের আক্রান্ত মুসলিম যুবক। উজ্জয়নে একটি প্রদর্শনীতে এক মুসলিম বই বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ। সোমবার ঘটনাটি ঘটেছে। সেখানে একদল হিন্দু মহিলা মুসলিম বই বিক্রেতাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। একাধিক ব্যক্তি সোশ্যাল মিিডয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন। ওয়াকার সেলিম নামে ওই বই বিক্রেতা উজ্জয়ন ফেস্টে বইয়ের স্টল দিয়েছিলেন। একদল হিন্দু মহিলা তাঁর বইয়ের দোকানে যান। এবং তাঁর কাছে বইয়ের হোম ডেলিভারি নিয়ে জানতে চান। তখন ওই বই বিক্রেতা তাঁর কাছে জানতে চান তাদের বাড়ির ঠিকানা।

গোয়ালিয়র থেকে উজ্জয়নে তিনি এসেছিলেন বই বিক্রি করতে। দুর্গা বাহিনী নামে এক হিন্দু মহিলাদের দল এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। তাঁদের অভিযোগ ছিল খারাপ মনোভাব নিয়েই তাঁদের কাছে ঠিকানা জানতে েচয়েছিলেন এই বই বিক্রেতা।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। কয়েকদিন আগেই মধ্যপ্রদেশে দলিত যুবককে মারধরের একাধিক ঘটনা ঘটেছিল। তারপরেই শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications