হিন্দু পাড়ায় চুড়ি বিক্রির অপরাধে এক মুসলিম চুড়ি বিক্রেতা বেধড়ক মার, কংগ্রেসের নিশানায় বিজেপি
হিন্দু পাড়ায় চুড়ি বিক্রির অপরাধে এক মুসলিম চুড়ি বিক্রেতা বেধড়ক মার, কংগ্রেসের নিশানায় বিজেপি
কখনও গরু চুরির অপবাদ তো কখনও গো মাংস ভক্ষণ, ২০১৪ সালে মোদী জমানার শুরু থেকেই সংখ্যালঘুদের গণপিটুনির ঘটনা অনেকটাই বেড়েছে গোটা দেশে। সংখ্যালঘু অধিকার সবথেকে বেশি প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এবার হিন্দু পাড়ায় চুড়ি বিক্রির অপরাধে এক মুসলিম চুড়ি বিক্রেতা বেধড়ক মার খেতে হল মধ্যপ্রদেশের ইন্দোরে। যা নিয়ে বর্তমানে উত্তাল সে রাজ্যের রাজ্য-রাজনীতি।

আসল ঘটনার সূত্রপাত কোথায়
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ইন্দোরের গোবিন্দ নগরে। ওই চুড়ি বিক্রেতাকে মারধরের একটা ঘটনা ইতিমধ্যেই ভাইরালও হয়েছে টুইটার ফেসবুক সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। যা দেখা যাচ্ছে উত্তেজিত জনতা কার্যত ঘিরে ধরে ওই যুবকের পরিচয় জানতে চাইছে। পরিচয় জানার পরেই শুরু হয় মারধর। চলে কিল, চড়, ঘুঁষি। এমনকী মাটিতে ফেলে লাথিও মারা হতে থাকে তাকে। পাশাপাশি এও হুমকি দেওয়া হয় আগামীতে আর কোনও হিন্দু এলাকায় যদি সে চুড়ি বিক্রির জন্য যায় তাহলে তার খেসারত আবার তাকে দিতে হবে।

হাতিয়ে নেওয়া হয় যাবতীয় সামগ্রী, টাকাও
ওই যুবকে মারতে মারতেই একজনকে বলতে শোনা যায়, "আমাদের মা-বোনেরা আফগানিস্তান এত সমস্যার সম্মুখীন হচ্ছে মুসলমানরা এখানে চুড়ি বিক্রি করছে?" সেই সময়কেই অন্য একজন বাকিদেরেও ওই ওই মুসলিম যুবকে মারতে এগিয়ে আসতে বলেন। চলতে থাকে হুমকি। এদিকে উত্তেজিত জনতার মুখে পরে কার্যত হাতজোড় করে বারবার প্রাণ ভিক্ষা করতে দেখা যায় ওই চুড়ি বিক্রেতাকে। কিন্তু তারপরেও থামেনি মার। একইসঙ্গে তার ব্যাগে থাকা সমস্ত সামগ্রীর পাশাপাশি তার কাছে থাকা সমস্ত টাকাও হাতিয়ে নেয় মারমুখী জনতা।
|
কাঠগড়ায় শিবরাজ
এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই মধ্যপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে উঠেছে প্রশ্ন। আসরে নেমে পড়েছে কংগ্রেস। কাঠগড়ায় তোলা হয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই গোটা ঘটনার কথা জানিয়ে ইন্দোর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই চুড়ি বিক্রেতা। এদিকে গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসের সংখ্যালঘু সেলের সর্বভারতীয় চেয়ারম্যান ইমরান প্রতাপগাড়ী।

হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বকে ধ্বংস করেছে বিজেপি
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কটাক্ষ করে ইমরান প্রতাপগাড়ী বলেন, "ইন্দোরে প্রকাশ্যেই গণপিটুনি চলছে। নিরব দর্শকের ভূমিকা পালন করছে শিবরাজ প্রশাসন।" পাশাপাশি এর জন্য মোদী শাসনকেও তোলা হয় কাঠগড়ায়। গোটা ঘটনার ভিডিও টুইটও করা হয় মধ্যপ্রদেশ কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লেখা হয়, এই ভাবেই হিন্দু-মুসলিম ভ্রাতৃত্বকে ধ্বংস করেছে বিজেপি।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications