'কাশ্মীরে পেশী শক্তি কার্যকরী হবে না', বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে আরও যা বললেন মেহবুবা

কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

কাশ্মীরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। পিডিপি নেত্রী মুফতি এদিন জানান, বিজেপির সঙ্গে জোটবাঁধা হয়েছিল অনেক সুদূরপ্রসারী লক্ষ্য স্থির করে। বহু মাসের চেষ্টার পর এই জোট গঠিত হয়। যে জোট প্রথম থেকেই সমঝোতা আর আলোচনার রাস্তায় এগোতে চেয়েছে।

কাশ্মীরে পেশী শক্তি কার্যকরী হবে না, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে আরও যা বললেন মেহবুবা

বিজেপির সঙ্গে কোন ইস্যুতে পিডিপির ঝামেলা বাঁধে ,তা এদিন, নিজের বক্তব্যে স্পষ্ট করে দেন মেহবুবা। তিনি বলেন , আর্টিক্যাল ৩৭০ নিয়ে যাবতীয় দ্বন্দ্বের সূত্রপাত। কাশ্মীরে পেশীশক্তি কার্যকরী হবে না, তাই পিডিপি চেয়েছে সবসময়েই মানবিকভাবে সেখানে স্বস্তির পরিস্থিতি বজায় রাখতে। মেহবুবা মুফতি এদিন জানিয়ে দেন , তিনি বিজেপির পদক্ষেপে অবাক হননি। বার বার নিজের বক্তব্যে তিনি তুলে ধরেছেন বিজেপির ব্যর্থতা। তাঁরা দাবি পাকিস্তানের সঙ্গে আলোচনার রাস্তা তৈরিই করতে চাননি প্রধানমন্ত্রী। তিনি জানান , ১১ হাজার যুবকের ওপর থেকে মেহববুবা সরকার মামলা প্রত্যাহার করে নেয় কেবলমাত্র কাশ্মীরের শান্তির কথা ভেবে।

এদিন মেহবুবা মুফতি জানিয়েছেন কোনওভাবেই আর্টিক্যাল ৩৭০ নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসবেন না তাঁরা। পাশাপাশি, মেহবুবা মুফতি জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই তিনি কোনও রাজনৈতিক সম্ভাবনার কথা ভাবছেননা। এজন্য নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন রাজ্যপালকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+