বিজেপি নেতা মুরলী মনোহরের সমর্থন জেএনইউ-য়ের প্রতিবাদীদের! বর্ষীয়া নেতা তুললেন কোন দাবি
জেএনইউ কাণ্ডে এবার বিজেপির অন্দরেই দ্বিমত আরও স্পষ্ট হয়ে উঠছে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গত ৫ জানুয়ারি পড়ুয়াদের ওপর মুখঢাকা আততায়ীদের যে হামলা হয়েছে , তাতে আক্রান্ত পড়ুয়াদের পাশে দাঁড়ালেন বিজেপির বর্ষীয়ান নেতা মুরলী মনোহর যোশী। প্রতিবাদী পড়ুয়াদের পাশে তিনি দাঁড়িয়ে কার্যত সেখানের এবিভিপির বিরোধী দল জেএনইউএসইউ-এর পড়ুয়াদের সমর্থনেই নিজের বক্তব্য পেশ করেছেন।

মুরলী মনোহর যোশীর দাবি
বিজেপির বর্ষীয়ান নেতা মুরলী মনোহর যোশীর দাবি, জেএনইউএর উপাচার্যকে শিগগির অপসারণ করা হোক। প্রসঙ্গত, এমনই দাবি জানানো হয়েছিল জেএনইউয়ের বাম ছাত্র সংগঠনের তরফে। এখনও পর্যন্ত তাঁরা উপাচার্যের বরখাস্তের দাবিতে সরব। আর সেই ইস্যুতে তাঁদের সমর্থন জানালেন জোশী।

টুইটারে সরব যোশী
মুরলী মনোহর যোশী, যিনি প্রাক্তন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী ছিলেন, তিনি জানান, জেএনইউয়ের উপাচার্য সমস্যা সমাধানের চেষ্টাই করেননি। তিনি হস্টেলের খরচ নিয়েও সমাধানের রাস্তায় হাঁটেননি। এমনকি উপাচার্য কেন্দ্রের তরফে আসা কোনও পরামর্শও গ্রাহ্য করেননি, বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন যোশী । আর সেই কারণেই উপাচার্য জগদীশ কুমারের অপসারণ দাবি করেছেন তিনি।

কেন্দ্রের বক্তব্যও শুনছেন না উপাচার্য! সরব যোশী
এদিন , প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী বিস্ময় প্রকাশ করে জানান, যে কেন্দ্রের দেওয়া পর পর দুটি অ্যাডভাইসারিকে সেদিন অগ্রাহ্য করেন উপাচার্য। আর সেই কারণেই এমন উপাচার্যের ওই চেয়ারে বসা আর উচিত নয়।












Click it and Unblock the Notifications