জন্মদিন পালনে বারে গিয়ে মর্মান্তিক মৃত্যু! রাজধানীতে চাঞ্চল্য

জন্মদিন পালনে বারে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। জানা গিয়েছে, গান চালানো নিয়ে ডিজের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় ওই যুবকের। এই সময়ই হত্যার ঘটনা ঘটে।

জন্মদিন পালনে বারে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। জানা গিয়েছে, গান চালানো নিয়ে ডিজের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় ওই যুবকের। এই সময়ই হত্যার ঘটনা ঘটে।

জন্মদিন পালনে বারে গিয়ে মর্মান্তিক মৃত্যু! রাজধানীতে চাঞ্চল্য

জন্মদিন পালন করতে পশ্চিম দিল্লির পাঞ্জাবি বাগে রফতার বারে ১০ বন্ধুকে নিয়ে গিয়েছিল ইসমিত নামে ওই যুবক। বারের তৃতীয় তলে অনুষ্ঠান চলছিল। একটা সময়ে ডিজে দীপক বিস্তকে গান পরিবর্তনের জন্য অনুরোধ করে ইসমিতের বন্ধু বিজয়দীপ। কিন্তু বিস্ত বার বার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এই সময় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিজে বিস্ত ও বারের অন্য কর্মীদের সঙ্গে ইসমিতের বন্ধুদের ঝামেলা শুরু হয়ে যায়। চেয়ার ও বিয়ারের বোতল ছোঁড়া শুরু হয়ে দুপক্ষের মধ্যে। এই সময় বারের ভিতরেই বিজয়দীপ নামে জিম ইনস্ট্রাকটরকে ছুরি মারা হয়। অভিযোগ ডিজে বিস্ত ছুরি বের করে বিজয়দীপের ওপরে চালিয়ে দেয়। ঘটনাস্থলেই মারা যায় বিজয়দীপ। সূত্রের খবর অনুযায়ী, যে সময় পুলিশ যায়, সেই সময় বারের প্রায় কোনও লোকই ছিল না সেখানে।

দুপক্ষের মারামারির মধ্যে পড়ে বারে যাওয়া এক তরুণীও গুরুতর আহত হন। মাথায় আঘাতের জেরে ওই তরুণীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

জন্মদিন পালনে বারে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল যুবকের। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। জানা গিয়েছে, গান চালানো নিয়ে ডিজের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় ওই যুবকের। এই সময়ই হত্যার ঘটনা ঘটে। জন্মদিন পালন করতে পশ্চিম দিল্লির পাঞ্জাবি বাগে রফতার বারে ১০ বন্ধুকে নিয়ে গিয়েছিল ইসমিত নামে ওই যুবক। বারের তৃতীয় তলে অনুষ্ঠান চলছিল। একটা সময়ে ডিজে দীপক বিস্তকে গান পরিবর্তনের জন্য অনুরোধ করে ইসমিতের বন্ধু বিজয়দীপ। কিন্তু বিস্ত বার বার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এই সময় চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিজে বিস্ত ও বারের অন্য কর্মীদের সঙ্গে ইসমিতের বন্ধুদের ঝামেলা শুরু হয়ে যায়। চেয়ার ও বিয়ারের বোতল ছোঁড়া শুরু হয়ে দুপক্ষের মধ্যে। এই সময় বারের ভিতরেই বিজয়দীপ নামে জিম ইনস্ট্রাকটরকে ছুরি মারা হয়। অভিযোগ ডিজে বিস্ত ছুরি বের করে বিজয়দীপের ওপরে চালিয়ে দেয়। ঘটনাস্থলেই মারা যায় বিজয়দীপ। সূত্রের খবর অনুযায়ী, যে সময় পুলিশ যায়, সেই সময় বারের প্রায় কোনও লোকই ছিল না সেখানে। দুপক্ষের মারামারির মধ্যে পড়ে বারে যাওয়া এক তরুণীও গুরুতর আহত হন। মাথায় আঘাতের জেরে ওই তরুণীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযোগের ভিত্তিতে ডিজে দীপক বিস্তকে গ্রেফতার করেছে পুলিশ। বার থেকে সিসিটিভি ফুটেজ এবং বিজয়দীপের ওপর চালানো ছুরি উদ্ধার করেছে পুলিশ। যার জন্মদিন পালনের জেরে বারে গণ্ডগোল তার বয়ানও রেকর্ড করেছে পুলিশ।

অভিযোগের ভিত্তিতে ডিজে দীপক বিস্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বার থেকে সিসিটিভি ফুটেজ এবং বিজয়দীপের ওপর চালানো ছুরি উদ্ধার করেছে পুলিশ। যার জন্মদিন পালনের জেরে বারে গণ্ডগোল তার বয়ানও রেকর্ড করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+