(Video) খুনে অভিযুক্তকে আদালতে হাজির করানোর বদলে তাকে নিয়ে কেনাকাটা করছে পুলিশ

উত্তরপ্রদেশের প্রতাপগড়ে খুনে অভিযুক্ত এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে শপিং মলে ঘুরে বেড়াল পুলিশ। অভিযুক্তর হাতে হাতকড়ার বালাই নেই। সে কেনাকাটা করল, আর পুলিশকে তার দেহরক্ষীর মতো পিছনে পিছনে ঘুরে বেড়াল।

কানপুর, ১৪ এপ্রিল : উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে এর আগে নানা সময়ে বিতর্কিত ঘটনা ঘটেছে। নতুন সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরও আইনশৃঙ্খলার রক্ষকদের সার্বিক মনোভাব যে পাল্টায়নি তার ফের একবার প্রমাণ মিলল।

উত্তরপ্রদেশের প্রতাপগড়ে খুনে অভিযুক্ত এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে শপিং মলে ঘুরে বেড়াল পুলিশ। অভিযুক্তর হাতে হাতকড়ার বালাই নেই। সে কেনাকাটা করল, আর পুলিশকে তার দেহরক্ষীর মতো পিছনে পিছনে ঘুরে বেড়াতে দেখা গেল।

(Video) খুনে অভিযুক্তকে সঙ্গে নিয়ে শপিংমলে কেনাকাটা পুলিশের

এই ঘটনার ভিডিও জনসমক্ষে আসার পরই পুলিশ মহলকে ঘিরে ধিক্কার জানাচ্ছেন সমাজের সমস্ত স্তরের মানুষ। জানা গিয়েছে, খুনে অভিযুক্ত ওই ব্যক্তিকে আদালতে পেশ করার কথা ছিল। তবে তা না করে পুলিশ তাকে প্রতাপগড়ের শপিংমলে নিয়ে যায়।

অভিযুক্ত বিকাশ মিশ্র গতবছরের ফেব্রুয়ারিতে মানিকপুর পুলিশ স্টেশনের এক হোমগার্ডকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। দেখে নিন সেই ভিডিও যেখানে পুলিশ হয়ে উঠেছে অভিযুক্ত খুনির দেহরক্ষক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+