কর্তারপুর করিডরের উদ্বোধনে জন্য মোদীকে কী উপহার দিতে চান সিধু?
কর্তারপুর করিডরের উদ্বোধনে জন্য মোদীকে কী উপহার দিতে চান সিধু?
কর্তারপুর করিডরের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুন্নাভাইয়ের স্টাইলে জড়িয়ে ধরতে চান কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। তিনি বলেছেন হতে পারেন মোদী অন্য রাজনৈতিক দলের। কর্তারপুর করিজরের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় একথা বলেন তিনি।

অযোধ্যার রায়দানের পাশাপাশি গতকালই আরেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে দেশে। বহু প্রতীক্ষিত কর্তারপুর করিডরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে ছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও। ছিলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। শিখ পুণ্যার্থীদের কর্তাপুর গুরুদ্বারে যাওয়ার রাস্তা খুলে দিল এই করিডর। কোনও রকম ভিসা ছাড়াই তাঁরা পাকিস্তানের কর্তারপর গুরুদ্বার দর্শন করতে পারবেন।
সেই অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস নেতা বলেন, কর্তাপুর করিডর খোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুন্নাভাই-এমবিবিএসের স্টাইলে আলিঙ্গন পাঠালাম। হতে পারে তিনি অন্য রাজনৈতিক মতাদর্শনের ব্যক্তি। আর আমি গান্ধীর মতাদর্শে বিশ্বাসী। তবু বহু প্রতিক্ষিত শিখদের এই ইচ্ছে পূরণ করার জন্য তাঁকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রসঙ্গত উল্লেখ্য ইমরান খানের শপথ গ্রহন অনুষ্ঠানে গিয়ে পাক সেনা প্রধান জেনারেল বাজওয়াকে আলিঙ্গন করেছিলেম সিধু। তাই নিয়ে তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহল। কর্তারপুর করিডর উদ্বোধনের আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেছিলেন, ইমরান খান প্রাধানমন্ত্রী হওয়ার আগেই কর্তারপুর করিডর খোলার কথা সিধুকে জানিয়েছিলেন পাক সেনা প্রধান।












Click it and Unblock the Notifications