পুর ভোটের হাওয়ায় তপ্ত অন্ধ্র, শহরে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু
বিধানসভা ভোটের হাওয়ায় যখন তপ্ত দেশের একাধিক রাজ্য, তখন বড়সড় রাজনৈতিক অস্থিরতা দেখা গেল অন্ধ্রপ্রদেশে। এদিকে আগামী ১০ মার্চ অন্ধ্রে তিরুপতি পুরভায় নির্বাচন রয়েছে। এদিকে তার আগেই ওয়াইএসআর কংগ্রেস ও টিডিপি যুদ্ধে ক্রমেই উত্তাপ বাড়ছে অন্ধ্রের রাজনৈতিক ময়দানে। এদিকে সম্প্রতি এক প্রহৃত দলীয় প্রার্থীর পাশে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ জানাতে তিরুপতি যাচ্ছিলেন তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। কিন্তু অভিযোগ তিরুপতির রেনিগুন্টা বিমানবন্দরেই পুলিশের বাধার মুখে পড়েন তিনি।

এদিকে সরকারি বাধার মুখে পড়েই কার্যত ক্ষিপ্ত হয়ে উঠেন অন্ধ্রপ্রদেশের এই বর্ষীয়ান রাজনীতিবিদ। কেন তাঁকে যেতে দেওয়া হবে না তা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনকী সমর্থকদের নিয়ে কার্যত বিমানবন্দর চত্বরেই অবস্থান বিক্ষোভেও বসেন তিনি। যানি উত্তাল রাজ্য-রাজনীতি। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি এক টিডিপি সমর্থকের চায়ের দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের নেতী-কর্মীদের বিরুদ্ধে। সূত্রের খবর, ওই চায়ের দোকানের মালিকের স্ত্রী এবারের ভোটে টিডিপির প্রার্থী হয়েছে। তাকে মনোনয়োন প্রত্যাহারে চাপ দিতেই এই হামলা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিন ওই টিডিপি সমর্থককে দেখতে যাওয়ার সময়েই বিমানবন্দরে বাধার মুখে পড়েন টিডিপি প্রধান। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে টুইট করেছেন চন্দ্রবাবু নাইডু। যা তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এমনকী খড়গহস্ত হতে দেখা যায় রাজ্য পুলিশের বিরুদ্ধে। চন্দ্রবাবুর অভিযোগ, ভোচট এলেই প্রতিবার বিরোধী কণ্ঠরোধের চেষ্টায় আগ্রাসী হয়ে ওঠে ওয়াইএসআর কংগ্রেস। আর প্রতিক্ষেত্রেই ঢাল করা হয় পুলিশকে। এদিকে এর আগে তেলেগু দেশম পার্টির অপর নেতা এম সুগুনাম্মাকেও আটকায় পুলিশ। এমনকী হামলার ঘটনার প্রতিবাদ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন টিডিপির জেলা সভাপতি ভেঙ্কটমণি প্রসাদ।












Click it and Unblock the Notifications