'ছাপ্পা ভোট দিতে দেখলে ইভিএম ভেঙে দেবেন', পুরভোটের প্রচারে বিস্ফোরক বার্তা বিজেপি বিধায়কের
'ছাপ্পা ভোট দিতে দেখলে ইভিএম ভেঙে দেবেন', পুরভোটের প্রচারে বিস্ফোরক বার্তা বিজেপি বিধায়কের
'ছাপ্পা ভোট দিতে দেখলে ইভিএম ভেঙে ফেলুন'। পুরসভা ভোটের প্রচারে গিয়ে এমনই বার্তা দিয়েছেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। এই নিয়ে নতুন করে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে এই ভাবে ইভিএম ভাঙার বার্তা দিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট গ্রহন। তার আগে জোর কদমে চলছে প্রচার অভিযান। এরই মধ্যে চাকদায় পুরসভা ভোটের প্রচারে গিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। প্রচারের সময় দলীয় কর্মীদের তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দিতে গিয়ে তিনি বলেছেন, 'ছাপ্পা ভোট িদতে দেখলে ইভিএম তুলে আছাড় মেরে ভেঙে দিয়ে আসবেন। তবু অবৈধ ভোট মেনে নেবেন না। ' রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন সেখানে। তারপরেই বিজেপি বিধায়কের এই মন্তব্য নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে।

শুভেন্দুর হুঁশিয়ারি
শুভেন্দু অধিকারীও এদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি রীতিমত তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'ভোট দিতে না পারলে জাতীয় সড়ক অবরোধ করুন।' গতকাল চাকদহে শুভেন্দুর সভা ঘিরে তুমুল অশান্তি শুরু হয়েছিল। চাকদহের ২১ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই পুলিশ তাঁকে সভা করতে বাধা দেয়। পুরভোটের প্রচারে জনসভার অনুমতি নেওয়া হয়নি বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এই নিয়ে রাজ্যের বিরোধি দলনেতার সঙ্গে তুমুল বিতণ্ডা শুরু হয় পুলিশের। পুলিশ তাঁর গায়ে হাত দিয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দুকে পাল্টা নিশানা তৃণমূলের
শুভেন্দুর হুঁশিয়ারির পাল্টা জবাবা দিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বও। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, 'ফাঁকা আওয়াজ, মস্তানের মতো কথা বলেন, বিধানসভা ভোটের সময় বলেছেন, তাই আমরা আওয়াজ দিচ্ছি না।' প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দুর প্রচার ঘিরে যে অশান্তি তৈরি হয়েছিল তাকে তীব্র নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। পুলিশের অনুমতি না নিয়েই বিজেপি প্রচারে গিয়েছিল। তার জন্যই পুলিশ আটকেছে। প্রশাসন প্রশাসনের কাজ করেছে।

আদালতে বিজেপি প্রার্থীরা
এদিকে গতকালই কাঁথি এবং ভাটপাড়ার বিজেপি প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছে। তাঁরা অভিযোগ করেছেন তাঁদের প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিজেপি প্রার্থীরা। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা। সূত্রের খবর আজই সেই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এর আগে পুরসভা ভোটে কেন্দ্রীয় বািহনীর দাবি জানিয়ে মামলা দায়ের করেছিল বিজেপি।












Click it and Unblock the Notifications