নুপুর শর্মাকে সমন মুম্বরা পুলিশের, ২২ জুনের মধ্যে হাজিরার নির্দেশ
নুপুর শর্মাকে সমন মুম্বরা পুলিশের, ২২ জুনের মধ্যে হাজিরার নির্দেশ
এবার পুলিশের সমন পেলেন নুপুর শর্মা। মুম্বরা পুলিশ সমন পাঠিয়েছে তাঁকে। ২২ জুনের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে এই নির্দেশ দেয়া হয়। ২২ জুন তাঁক জবানবন্দী নেয়ার জন্য তলব করা হয়েছে বিজেপি নেত্রীকে। পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়েছে নেত্রীকে। কিন্তু তাতে সন্তুষ্ট নন বিরোধীরা। নুপুর শর্মার গ্রেফতারি দাবি করেছেন ওয়েইসি।

ইতিমধ্যেই নুপুর শর্মাকে প্রাণে মারার হুমকি দেয়া হয়েছে। তারপরেই বিজেপি নেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ােনা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশির পক্ষ থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এদিকে বিরোধীরা সরব হয়েছেন নুপুর শর্মার গ্রেফতারির দাবিতে। ইতিমধ্যেই এই নিয়ে আরবের দেশগুলির কাছে মুখ পুড়েছে মোদী সরকার।
মুসলিম দেশগুলি ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে। কাতার, কুয়েত সহ একাধিক দেশ ভারতীয় পন্য বর্জন করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই আরবের একাধিক দেশ ভারতের দূতদের তলব করে তীব্র সমালোচনা করেছেন তারা। আরবের দেশগুলির কাছে মুখ ছোট হয়েছে ভারতের এমনই মন্তব্য করেছেন আসাদ উদ্দিন ওয়েইসি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সমালোচনা শুরু হয়ে গিেয়ছে। নুপুর শর্মাকে বয়কটের ডাক দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি নেত্রীর মন্তব্যের জেরে কড়া সমালোচনা শুরু হয়ে হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications