মুম্বই : মেট্রোরেলে চড়তে গেলে ছাতা থাকা প্রয়োজন, কখন বৃষ্টি নামে!
প্রথম ব্যক্তি : মেট্রো করে যাবেন যে, সঙ্গে ছাতা আছে তো?
দ্বিতীয় ব্যক্তি : আরে দুর মশাই, যাব মেট্রো রেলে চেপে, ছাতা লাগবে কেন?
প্রথম ব্যক্তি : না মানে যদি বৃষ্টি আসে?
দ্বিতীয় ব্যক্তি : আরে বাবা আপনি কী জীবনে মেট্রো রেলেও চাপেননি। মাথার ওপর একটা ছাদ আছে। বৃষ্টি হলেও আমি তো ভিজব কী করে আমি মেট্রোর ভিতরে থাকব।
প্রথম ব্যক্তি : আরে অভিজ্ঞতা আছে বলেই তো বলছি। আপনার এবিষয়ে ততটা অভিজ্ঞতা সঞ্চয় হয়নি দেখছি। শুভেচ্ছা রইল। মুম্বইয়ের মেট্রোতে আপনার যাত্রা শুভ হোক।
এরপর দ্বিতীয় ব্যক্তি দিব্যি ঝাঁ চকচকে মেট্রো রেলে চেপে বসলেন। খানিকটা যেতে গিয়েই দেখলেন বৃষ্টি এসেছে। বাইরে বৃষ্টির মনোরম দৃশ্য উপভোগ করতে ঠিক শুরু ই করবেন এমন সময় দেখলেন বেশ কয়েকজন সহযাত্রী মেট্রোর ভিতরেই ছাতা খুলে বসেছেন। এরপর অবশ্য তাঁরা কেন ছাতা খুলে বসলেন সে বিষয়ে অবাক হওয়ার সুযোগটাও পেলেন না ভদ্রলোক মেট্রোর অপলকা ছাদ বেয়ে ঝর ঝর বারিধারা ভিজিয়ে দিল তাঁকে ও তাঁর মত কিছু অনভিজ্ঞ মেট্রো যাত্রীকে। প্রথম ব্যক্তি কেন মেট্রোতে ছাতা নিয়ে ওটার কথা বলেছিলেন তা হাড়ে হাড়ে টের পেলেন আপাদমস্তক জলে চুপচুপ দ্বিতীয়ব্যক্তি।
এতটা পড়ে খুব হাসি পাচ্ছে তো। যে লেখিকা কি যে সব পাগলের প্রলাপ বকছেন? এমন আবার হয় নাকি। না হয় না, তাই জন্যই তো বলা। একেবারে এমনটা না হলেও বুধবার কয়েক হাজার কোটি টাকার নয়া মেট্রো প্রকল্পের অনেকটা এমনই ভগ্নসার চেহারা দেখল মুম্বইবাসী।
Dear Mumbaikars, we sincerely apologise for the inconvenience caused. This issue was reported at 11 30 a.m. (cont) http://t.co/PyYRE87ErE
— Mumbai Metro (@MumMetro) July 2, 2014
Inconvenience to the commuters caused have been taken seriously by Mumbai Metro. 1 AC Unit out of 128 AC (cont) http://t.co/QwOVXrQgSk
— Mumbai Metro (@MumMetro) July 3, 2014
জন্মের পরই যদি এ অবস্থা হয়, বয়সকালে কীভাবে মেট্রোর এই সমস্যা সামাল দেবেন কর্তারা, তা অবশ্যই ভাবনার বিষয়।
Dear Mumbai Metro, please install a geyser too in the coach. pic.twitter.com/d5bs2tOzJ5
— Parin Thacker (@pnthacker) July 3, 2014
Click it and Unblock the Notifications