নিজের ধর্ষককে খুন মহিলার, পরিণামে মুম্বই সেশনকোর্ট এই রায় দিল
২০০৯ সালে নিজের ধর্ষণককে খুন করেন মুম্বইয়ের বান্দ্রা কুরলা কম্পলেক্সের বাসিন্দা এক মহিলা।
২০০৯ সালে নিজের ধর্ষণককে খুন করেন মুম্বইয়ের ভারত নগরের বান্দ্রা কুরলা কম্পলেক্সের বাসিন্দা এক মহিলা। আর সেই ঘটনায় আজ রায় দান করল মুম্বই সেশন কোর্ট। আদালত নিজের রায়ে এই ঘটনাকে খুন নয়, প্রতিরক্ষা হিসাবে দেখে, ওই মহিলার খুনের অভিযোগ থেকে মুক্ত করে দেয়।

২০০৯ সালের ১৩ অগাস্ট। বান্দ্রা কুরলা কম্প্লেক্সে অভিযুক্ত ধর্ষক , জোর করে ওই মহিলার ঝুপড়িতে ঢুকে তাঁকে টেনে হিঁচড়ে একটি গোয়ালে নিয়ে যায়। সেখানে ওই মহিলাকে ধর্ষণ করা হয়। এরপর ওই ব্যাক্তি মহিলাকে ছুরির কোপে খুন করতে উদ্যত হয়। আর ঠিক তখনই , ছুরির উল্টো কোপ ওই ব্য়াক্তির ওপর বসিয়ে দেয় মহিলা। পেটে, ঘারে ছুরি চালাতে থাকেন মহিলা। এরপর ওই মহিলাই নিজে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানিয়ে, এই হত্যাকাণ্ডের কথা জানিয়েছেন।
যদিও মৃত ব্যাক্তির স্ত্রীর দাবি, পরিকল্পনা মাফিক এই খুন করেছেন মহিলা। কারণ দুটি পরিবারের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল। তবে আদালত জানিয়েছে, পরিস্থিতির বিচারে যে সমস্ত তথ্য প্রমাণ মিলেছে, তাতে সবই ধর্ষিতা মহিলার সপক্ষে। এমনকি ধর্ষণের পর যে তাঁকে হত্যা করারর চেষ্টা হয়েছিল, সেই প্রমাণও মহিলার দেহে মিলেছে। তাই গোটা ঘটনায় ধর্ষিতা মহিলাকে অভিযোগ থেকে মুক্ত করা হয়।












Click it and Unblock the Notifications