মুম্বইয়ে লোকাল ট্রেন দুর্ঘটনা, পড়ে গিয়ে নিহত পাঁচ, আহত বেশ কয়েকজন
মুম্বইয়ের লোকাল ট্রেনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মুমব্রা স্টেশনের কাছে অতিরিক্ত ভিড়ের কারণে চলন্ত ট্রেন থেকে বেশ কয়েকজন যাত্রী ছিটকে লাইনে পড়ে যান। প্রাথমিক খবর অনুযায়ী, অন্তত ৫ জন যাত্রী মারা গিয়েছেন এবং ১০-১২ জন গুরুতর আহত হয়েছেন।
জানা গিয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী লোকাল ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল। এবং অনেক যাত্রী দরজার বাইরে ঝুলে যাত্রা করছিলেন। অতিরিক্ত ভিড়ের চাপেই এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

রেল প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় রেল পরিষেবা এই ঘটনার কারণে ব্যাহত হয়েছে।












Click it and Unblock the Notifications