২০০৮ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরাই, দিল্লিতে এসে স্বীকার করলেন সেদেশের প্রাক্তন এনএসএ প্রধান

প্রাক্তন পাকিস্তান এনএসএ প্রধান মাহমুদ আলি দুরানি এবার স্বীকার করে নিলেন যে ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলা চালিয়েছিল পাকিস্তানের জঙ্গিরাই। সেদেশে ঘাঁটি গেড়ে বসে থাকা জঙ্গিরাই এই ঘটনায় পিছনে রয়েছে।

নয়াদিল্লি, ৬ মার্চ : প্রাক্তন পাকিস্তান এনএসএ প্রধান মাহমুদ আলি দুরানি এবার স্বীকার করে নিলেন যে ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলা চালিয়েছিল পাকিস্তানের জঙ্গিরাই। সেদেশে ঘাঁটি গেড়ে বসে থাকা জঙ্গিরাই এই ঘটনায় পিছনে রয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

ভারতের শীর্ষ আমলাদের ছল করে পাকিস্তানে আটকে রেখে মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা

জেনে নিন ঠিক কীভাবে ২৬-১১ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা

তবে একইসঙ্গে দুরানি এটাও জানিয়েছেন যে এই হামলার সঙ্গে পাকিস্তানি সরকারের কোনও যোগ নেই। দিল্লিতে এসে ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে এসে এক আলোচনাসভায় সন্ত্রাসবাদ বিরোধী আলোচনাসভায় বক্তব্য রাখতে এসে একথা স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের এই প্রাক্তন এনএসএ প্রধান।

২০০৮ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরাই : পাক এনএসএ প্রধান

তিনি আলোচনাসভায় বলেছেন, সীমান্ত পার সন্ত্রাসের একটি আদর্শ উদাহরণ এই ২৬/১১ মুম্বই হামলা। পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরাই এই ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছেন তিনি।

জেনে নিন ২৬-১১ মুম্বই হামলায় জঙ্গি প্রশিক্ষণ হয়েছিল কোথায়

'কোড ওয়ার্ডে' মেল পাঠাত হেডলি, 'আঙ্কল' ছিল হাফিজ সঈদ, 'ফ্রেন্ড' ছিল লখভি

এর পাশাপাশি বক্তব্য রাখতে উঠে জামাত-উদ-দাওয়া ও তার প্রধান আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হাফিজ সঈদেরও কড়া সমালোচনা করেন দুরানি। তার বিরুদ্ধে পাকিস্তান সরকারের পদক্ষেপ করা উচিত বলেও দাবি জানিয়েছেন পাকিস্তানের এই প্রাক্তন এনএসএ প্রধান।

প্রসঙ্গত এই মাসের শুরুতেই মুম্বই হামলা পুনর্তদন্ত করে জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চালানোর বিষয়ে পাকিস্তানকে ফের আর্জি জানিয়েছে ভারত। এই হাফিজ সঈদ এই মুহূর্তে লাহোরে গৃহবন্দ হয়ে রয়েছে। পাকিস্তান সরকারই আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করে গৃহবন্দি করে রেখেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+