এসএসসি পরীক্ষায় সব বিষয়ে একই নম্বর পেয়ে নজির মুম্বইয়ের ছাত্রের
কয়েকদিন আগেই প্রকাশ হয়েছে মহারাষ্ট্রের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল।
কয়েকদিন আগেই প্রকাশ হয়েছে মহারাষ্ট্রের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। তারপর থেকে খবরের শিরোনামে রয়েছে মুম্বইয়ের মীরা রোডের বাসিন্দা অক্ষিত যাদব। বিশেষভাবে সক্ষম অক্ষিত মীরা রোডেরই শান্তি নগর হাইস্কুলের ছাত্র। অনেকেই মনে করতে পারেন মেধা তালিকায় ঠাঁই করে নিয়েছে সে। সেকারণেই এত প্রচার।

কিন্তু এই ধারনা একেবারেই ভ্রান্ত। কারণ অক্ষিতের প্রচারে আসার একমাত্র কারণ তাঁর নম্বর হলেও সেটা মেধা তালিকায় থাকা নয়। ফল প্রকাশের পর দেখা গিয়েছে অক্ষিত সব বিষয়ে ৩৫ নম্বর পেয়েছে। যেটা ন্যূনতম পাস নম্বর বলেই ধরা হয়। কিন্তু সব বিষয়ে কী করে একই নম্বর পেতে পারে একজন ছাত্র, এই নিয়েই শোরগোর পড়ে গিয়েছে।
অক্ষিত নিজে দাবি করেছে, সে আশা করেছিল ৫৫ শতাংশ নম্বর পাবে। তাই সব বিষয়ে ৩৫ নম্বর দেখে অবাক হয়ে গিয়েছে নিজে। যদিও অঙ্কিতের বাবার দাবি, যাই নম্বর তাঁর ছেলে পেয়েছে তাতেই তাঁরা খুশি। তাঁদের মনে ছেলে বোর্ড পরীক্ষা পাস করেছে েজনেই আনন্দিত। আর বেশি কিছু চাওয়া নেই।












Click it and Unblock the Notifications