বাণিজ্যনগরী মুম্বইতে আজ বন্ধ স্টক মার্কেট! কেন জানেন
যেখানে স্টকের ওঠানামা গোটা দেশের বাণিজ্যকে সজাগ রাখে। সেই মুম্বই স্টক এক্সচেঞ্জ আজ বন্ধ। বন্দ রয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়াও। প্রসঙ্গত, ২১ অক্টোবর মহারাষ্ট্র নির্বাচন ঘিরে এই স্টক এক্সচেঞ্জ বন্ধ রয়েছে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তরফে এক বিজ্ঞপ্তিতে জাানানো হয়েছে, 'ফিউচার অ্যান্ড অপশনস, কারেন্সি ডেরিভেটিভ, ক্যাপিটাল মার্কেট' এদিন বন্ধ থাকবে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের জন্য। কমোডিটি ডেরিভেটিভ অংশটি কেবলমাত্র এদিন বিকেলে খোলা হবেয এদিন বিকেল ৫ টা থেকে এই সেগমেন্ট খোলা থাকবে।
প্রসঙ্গত, শনিবার , রবিবার বন্ধ থাকবার আগে গত ১৮ অক্টোবর নিফটি থেমেছে ১১,৬৫০ তে। সেনসেক্স উঠেছিল ২৪৬.৩২ পয়েন্ট বেড়ে ৩৯.২৯৮.৩৮ তে। প্রসঙ্গত, সপ্তাহান্তের দুটি পর পর দিন বন্ধ থাকবার পর, এদিনও স্টক মার্কেট বন্ধ থাকায় দেশের বাণিজ্যে কী প্রভাব পড়ে সেদিকে নজর বিশেষজ্ঞ মহলের।












Click it and Unblock the Notifications