মুম্বইয়ে পদপিষ্ট হয়ে 'মৃত' মহিলার সঙ্গে ঘটে গেল এই নির্মম কাণ্ড, উঠে এল চাঞ্চল্যকর ছবি

দুর্ঘটনার রেশ এখনও কাটেনি, তার মধ্যেই উঠে এল দুর্ঘটনা ঘিরে এক অমানবিক ছবি।

উৎসবের মরশুমে মুম্বইয়ের এলফিনস্টন স্টেশনের ফুটব্রিজের মর্মান্তিক দুর্ঘটনায় রীতিমত চাঞ্চল্য় ছড়ায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৩ জনের। গুজবের জেরে ঠেলাঠেলিতে ব্রিজে পদপিষ্ট হয়ে মারা যান এঁরা। এই দুর্ঘটনার রেশ এখনও কাটেনি, তার মধ্যেই উঠে এল দুর্ঘটনা ঘিরে এক অমানবিক ছবি।

মুম্বইয়ে পদপিষ্ট হয়ে 'মৃত' মহিলার সঙ্গে ঘটে গেল এই নির্মম কাণ্ড, চাঞ্চল্যকর ছবি

মুম্বই দুর্ঘটনার নানা ছবির মধ্যে উঠে এসেছে বহু মৃতদেহের ছবিও। তারই মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে, দুর্ঘটনায় মৃত এক মহিলার হাত থেকে সোনার বালা চুরি করছে জনৈক ব্যাক্তি। দুর্ঘটনার সময়ে পাশে থাকার বদলে , মানুষের লালসা চরিতার্থ করার এই নগ্ন ছবি প্রকাশিত হওয়ায় অবাক অনেকেই।

মুম্বইয়ে পদপিষ্ট হয়ে 'মৃত' মহিলার সঙ্গে ঘটে গেল এই নির্মম কাণ্ড, চাঞ্চল্যকর ছবি

ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে , নিথর মৃতদেহ থেকে টেনে খোলা হচ্ছে বালাটি। জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম সুমালতা শেট্টি। লোভ সামলাতে না পেরে , বিপদের সময়ে মানুষ যে পাশবিক হতে পারে, এই ছবি তা প্রমাণ। উল্লেখ্য, শুক্রবার নবমীর দিন সকালে বৃষ্টি বিপর্যস্ত মুম্বিয়ে গুজবের জেরে ফুটব্রিজের ঠেলাঠেলিতে এই দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর পাশপাশা, আহত হন ৩৯ জন। মৃতদের মধ্যে রয়েছে ৮ জন শিশু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+