G-20 Sumit: প্রদীপের নীচের অন্ধকার! ইমেজ রক্ষায় রাতারাতি কাপড়ে ঢাকা পড়ল মুম্বইয়ের বস্তি
G-20 Sumit: প্রদীপের নীচের অন্ধকার! ইমেজ রক্ষায় রাতারাতি কাপড়ে ঢাকা পড়ল মুম্বইয়ের বস্তি
জি-২০ সামিটের আয়োজন করছে ভারত। দেশ-বিদেশ থেকে আসবেন প্রতিনিধিরা। আসবেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। তার আগে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। ২০২৪-র লোকসভা ভোটের আগে মোদী সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে এটি।
দেশের খারাপ দিকটি যাতে কোনও ভাবেই বিদেশি অতিথিদের সামনে বেরিয়ে না আসে তার জন্য কসুর করতে কমতি রাখছে না মোদী সরকার। রাতারাতি মুম্বইয়ের বস্তি এলাকার কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যাতে রাস্তা দিয়ে যাঁরা যাবেন তাঁরা কেউ বস্তি দেখতে না পান এমন বাবে উঁচু ব্যারিকেড করে ঢেকে দেওয়া হয়েছে। অথচ মুম্বইয়ের এই বস্তির জোরেই কিন্তু নোবেল এসেছিল ভারতে। ধারাভি বস্তি দেখতে বিদেশিরা হাজির হয়ে যান।

জি-২০ সামিট
এবার জি২০ সামিেটর আয়োজন করবে ভারত। আর্থাৎ আয়োজক দেশ ভারত। গোটা বিশ্ব থেকে একাধিক দেশের প্রতিনিধিরা আসবেন এই সামিটে যোগ দিতে। আসবেন দেশবিদেশের রাষ্ট্র প্রধানরা। ২০২৪-র লোকসভা ভোটেক আগে প্রধানমন্ত্রী মোদীর ইমেজ তৈরির একটা বড় প্ল্যাটফর্ম হতে চলেছে ভারত। ভারত যে অনেকটাই উন্নত এখন সেটা তুলে ধরতেই মোদী সরকার আয়োজনে কোনও রকম কসুর করছেন না। সব দিক দিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

কাপড়ে ঢাকা পড়ল বস্তি
দেশের একাধিক মেট্রো শহরে হবে সামিটের বৈঠক। তারমধ্যে বাণিজ্যনগরী মুম্বই তো রয়েইছে। সেই মুম্বইয়ে থাকছে তিনটি বৈঠক। তার আগে সেজে উঠছে শহর। সেই বৈঠকে একাধিক দেশের প্রতিনিধি উপস্থিত থাকার কথা। তাঁদের কাছে ভারতের ইমেজ যাতে খারাপ না হয় বলা ভাল প্রদীপের নীচের অন্ধকার যাতে তাঁরা দেখতে না পান সেকারণে রাতারাতি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মুম্বইয়ের বস্তি এলাকাগুলি। রাস্তায় যেতে আর চোখে পড়বে না সেই সব নোংরা বস্তি। শহরজুরে চলছে পরিচ্ছন্নতার অভিযান। অনেকেই জানিয়েছেনম গত ৫০ বছরে এমন পরিচ্ছন্নতার অভিযান তাঁরা দেখেননি।

বস্তির জোরেই অস্কার প্রাপ্তি
েয বস্তিকে লুকিয়ে রাখতে কাপড়ের দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে মুম্বইয়ে। যাতে জি-২০ সামিটে আসা ভিভিআইপি অতিথিরা দেশের এই কালো দিকটা দেখতে না পায় তার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোদী সরকার। কিন্তু এই মুম্বইয়ের এই বস্তিকে প্রেক্ষাপট করেই স্লাম ডগ মিলিওনেয়ারের মত ছবি তৈরি হয়েছে হলিউডে। আর সেই ছবির হাত ধরেই ভারতে ২টো অস্কার এসেেছ। তারপর থেকে মুম্বইয়ের ধারাভি বস্তির নাম ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এই ধারাভি বস্তিকে কেন্দ্র করে রীতিমত পর্যটন গড়ে উঠেছে। বিেদশীরা মুম্বইয়ে দেখতে আসেন ধারাভিবস্তিকে। অনেকে আবার সেখানে রাত কাটিয়েও যান।

স্বচ্ছতার অভিযান
মুম্বই জুড়ে এখন চলছে পরিচ্ছন্নতার অভিযান। যা এক কথায় নজিরবিহীন বলেই মনে করছেন বাসিন্দারা। ভাঙা রাস্তা মেরামত হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। রং চটা রেলিংয়ে পড়ছে রঙের প্রলেপ। রাস্তা থেকে বাগান-পার্ক সর্বত্র আগাছা পরিষ্কার করে একেবারে ঝকঝকে করে তোলা হচ্ছে। রাস্তায় একটা পাতাও যাতে না পড়ে থাকে এমন ভাবে পরিষ্কার করা হচ্ছে রাস্তাঘাট। ভারত একেবারে অন্যভাবে আন্তর্জাতিক মহলের কাছে পেশ করতে চাইছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications