নবরাত্রির মধ্যে বিধ্বংসী অগ্নিকাণ্ড মুম্বইয়ে, দাউ দাউ করে জ্বলছে শপিং মল, ৩৫০০ জনকে উদ্ধার করল দমকল

নবরাত্রির মধ্যে বিধ্বংসী অগ্নিকাণ্ড মুম্বইয়ে, দাউ দাউ করে জ্বলছে শপিং মল, ৩৫০০ জনকে উদ্ধার করল দমকল

১৩ ঘণ্টা হয়ে গিয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকলকর্মীরা। মুম্বইয়ের শপিংমলে দাউদাউ করে জ্বলছে আগুন। আশপাশের এলাকা থেকে ৩৫০০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছেষ। শপিং মলে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার রাতে যখন আগুন লাগে তখন শপিং মলে ৫০০ জন ছিলেন।

নবরাত্রির মধ্যে বিধ্বংসী অগ্নিকাণ্ড মুম্বইয়ে, দাউ দাউ করে জ্বলছে শপিং মল, ৩৫০০ জনকে উদ্ধার করল দমকল

শপিং মলের পাশেই রয়েছে ৫৫ তলা বহুতল। সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ২ দমকলকর্মী। প্রাথমিক ভাবে অনুমান শর্ট শার্কিট থেকেই আগুন লেগেছে। শপিং মলের ভেতরে থাকা একটি মোবাইলের দোকান থেকেই শর্ট সার্কিট হয় বলে দাবি করা হয়েছে।

২৫টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। প্রায় ২৫০ দমকলকর্মী কাজ করছেন। মুম্বইয়ের দমকল বিভাগের প্রধান অফিসার শক্তিকান্ত কালেও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুম্বইয়ের মেয়র এবং অন্যান্য পদাধিকারীরা। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+