ভরা বৃষ্টির মধ্যে গাছে জল দিয়ে টুইটারে হাসির খোরাক বিজেপি নেতা, কোথায় ঘটল এমন ঘটনা

মুম্বইয়েরই মীরা ভায়ান্ডর এলাকার বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতা ভরা বর্ষার মধ্যে ভিজতে ভিজতে গাছে জল ঢাললেন।

গতবছরে মুম্বইয়ের বাসাই-বিহারের মেয়র প্রবীণা ঠাকুর প্রবল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে গাছে জল দিয়ে বিতর্ক বাঁধান। তাঁর আশপাশের মানুষজন প্রবীণাদেবীকে ঘিরে রেখেছিলেন, মাথায় ছাতা ধরে রেখেছিলেন। সেই অবস্থাতেই গাছে জল দিতে দিতে ছবি তোলেন তিনি।

সেই ঘটনার রেশ বজায় রেখে মুম্বইয়েরই বিজেপি বিধায়ক এবছর ঠিক একই কাজ করলেন। মীরা ভায়ান্ডর এলাকার বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতা নিজেকে পরিবেশপ্রেমী বোঝাতে গিয়ে ভরা বর্ষার মধ্যে ভিজতে ভিজতে গাছে জল ঢাললেন।

ভরা বৃষ্টির মধ্যে গাছে জল দিয়ে টুইটারে হাসির খোরাক বিজেপি নেতা, কোথায় ঘটল এমন ঘটনা

আর এই ঘটনার পরই বৃষ্টিতে ভেজা অবস্থায় গাছে জল ঢালা বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে মুম্বইয়ের মতো জায়গায় এত বৃষ্টি হচ্ছে সেখানে এই ঘটনা নিয়ে রসিকতা ছাড়া আর কিছুই করা যায় না।

ছবি স্যোশাল সাইটে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। তবে এই ঘটনা কবে ঘটেছে তার স্পষ্ট উল্লেখ নেই। যদিও তাতে টুইটার ট্রোলের হাত থেকে বাঁচতে পারেননি এই বিজেপি বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+