শুধু মুম্বইতেই করোনা আক্রান্ত ১০ হাজারেরও বেশি মানুষ! দিল্লি জুড়ে 'তাণ্ডব' ওমিক্রনের

শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত ১০ হাজারেরও বেশি মানুষ! দিল্লি জুড়ে 'তাণ্ডব' ওমিক্রনের

গোটা দেশেই কার্যত তান্ডব চালাচ্ছে করোনার থার্ড ওয়েভ! একাধিক রাজ্যে ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। বিশেষ করে মহারাষ্ট্র, দিল্লি জুড়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। কার্যত এই দুই রাজ্যেই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। শুধু করোনা নয়, হু হু করে ছড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্টও। ফলে উদ্বেগ বাড়ছে বেশি। এছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্য রয়েছে যেখানে সংক্রমণের পজিটিভিটি রেট রীতিমত চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসকদের কপালে।

মুম্বইতে ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে

মুম্বইতে ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে

ক্রমশ পরিস্থিতি আয়ত্তের বাইরে যাচ্ছে মুম্বইতে। সে রাজ্যে ক্রমশ বাড়ছে সংক্রমণ। নতুন করে মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছেন ১০৮৬০ জন মানুষ। যা সোমবারের তুলনায় ৩৪ শতাংশ বেশি। আর মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪৬৬ জন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল নতুন করে সংক্রমনের ক্ষেত্রে ৮৯ শতাংশের মধ্যে করোনার কোনও লক্ষনই নেই। তবে নতুন করে যে কয়েকজন এদিন সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৮৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ২৪ ঘন্টায় সে রাজ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

মোকাবিলা করার জন্যে প্রস্তুত মুম্বই

মোকাবিলা করার জন্যে প্রস্তুত মুম্বই

তবে এই অবস্থা মোকাবিলা করার জন্যে প্রস্তুত মুম্বই। এমনকি ওমিক্রনের সুনামি আসলেও তা সামাল দেওয়া সম্ভব। এমনটাই জানিয়েছেন বিএমসি'র মেয়র। ইতিমধ্যে মুম্বইতে কড়া নিষেধাজঙ্গা জারি করা হয়েছে। কারণ সংক্রমনের ৭০ শতাংশ ঘটনাই মুম্বই থেকে আসছে। স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, মুম্বইতে রিকোভারি রেট ৯২ শতাংশ। আর ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি কোভিড সংক্রমণের গ্রোথ 0.63 শতাংশ। ফলে বাড়ছে উদ্বেগ।

দিল্লিতেও বাড়ছে সংক্রমণ

দিল্লিতেও বাড়ছে সংক্রমণ

দিল্লিতেও থার্ড ওয়েভের প্রভাব শুরু হয়ে গিয়েছে। সে রাজ্যের স্বাস্থ্য বিভাগের থেকে পাওয়া তথ্য অনুযায়ী গিত ২০ ডিসেম্বর রাজধানিতে মোট সংক্রমণের সংখ্যা ছিল 14,42,288। যা বেড়ে এই মুহূর্তে 14,63,701 হয়ে গিয়েছে। এভাবে দেখলে মাত্র ১৫ দিনের মধ্যে দিল্লিতে ২১,৪১৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই অবস্থায় পজিটিভিটি রেট 0.20 শতাংশ থেকে বেড়ে 8.37 শতাংশতে পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৪,৮৮৯ পৌঁছে গিয়েছে।

বেশির ভাগ সংক্রমনেই মিলছে ওমিক্রন

বেশির ভাগ সংক্রমনেই মিলছে ওমিক্রন

করোনার নয়া ভ্যারিয়েন্টই ক্রমশ উদ্বেগের কারন হয়ে দাঁড়াচ্ছে। দিল্লিতে ৮১ শতাংশের বেশি নমুনাতে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। গত তিনদিনে মোট ১৮৭ রোগীর নমুনা জিনোম সিকোয়েন্স করা হয়েছে। এতে ১৫২ জনের মধ্যেই ওমিক্রন পাওয়া গিয়েছে। অন্যদিকে ৩৫টি নমুনাতে পাওয়া গিয়েছে ডেল্টা এবং অন্য ভ্যারিয়েন্ট। ডেল্টাতে সংক্রমণের স্বীকার হয়েছেন এমন সংখ্যা প্রায় ৯ শতাংশ। অন্যদিকে দিল্লিতে ওমিক্রনের মোট সংখ্যা ৩৮২ ছাড়য়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+