শীতলতম দিন কাটাচ্ছে মুম্বই, গুজরাতেও শৈত্য প্রবাহের সতর্কতা জরি, আবহাওয়ার এই রূপ নিয়ে কী বলছে IMD
শীতলতম দিন কাটাচ্ছে মুম্বই, গুজরাতেও শৈত্য প্রবাহের সতর্কতা জরি, আবহাওয়ার এই রূপ নিয়ে কী বলছে IMD
আগে কখনও হয়নি এমন ঘটনা। জানুয়ারি মাসের শীতলতম দিন কাটাচ্ছে মুম্বই। তাপমাত্রার পারদ নেমে গিয়েছে একেবারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। গায়ে রীতিমত গরম জামা দিতে হচ্ছে। গত ১২ বছরে এমন পারদ পতন দেখেনি বাণিজ্যনগরী। শুধু গুজরাত বা মহারাষ্ট্র নয় এই পারদ পতন শুরু হয়েছে পশ্চিমের রাজ্য গুজরাতেও। আইএমডির পক্ষ থেকে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে গুজরাতে। হঠাৎ করে এই ভিন্ন রূপী তাপমাত্রা অবাক করছে আবহাওয়া বিদদেরও।

ঠান্ডায় কাঁপছে মুম্বই
হালকা শীতেই অভ্যস্ত মুম্বই। তেমন ঠান্ডা সেখানকার মানুষ কখনও অনুভব করেন না। হালকা চাদর গায়ে নিলেই শীত কেটে যায়। কিন্তু এবার যেন কাঁপিয়ে দিচ্ছে সমুদ্রের হাওয়া। তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে হু হু করে। এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। মুম্বইয়ের সান্তাক্রুজ আবহাওয়া দফতর বলছে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়ায়ে। গতকাল যেখানে ২১ ডিগ্রির কাছাকাছি ছিল এক ধাক্কায় ৬ ডিগ্রি তাপমাত্রা নেমে গিয়েছে মুম্বইয়ে। ১২ বছরে যা রেকর্ড বলে জানাচ্ছেন আবহাওয়া বিদরা।

কেন এই পারদ পতন
আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে উত্তুরে হাওয়ার দাপটেই মুম্বইয়ের পারদ পতন শুরু হয়েছে। উত্তর দিক থেকে শীতল বাতাস গুজরাত হয়ে মহারাষ্ট্রে ঢুকছে সেকারণেই এই পারদ পতন বলে জানিয়েছেন তাঁরা। শীতকালে সাধারণত ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করে তাপমাত্রা। কিন্তু এবার শীতল বাতাস এতটাই ঢুকেছে মহারাষ্ট্রে যে ১০ জানুয়ারি ১০ ডিগ্রি ফারেনহাইটে নেমে গিয়েছিল বাণিজ্য নগরীর তাপমাত্রা।

গুজরাতে শৈত্য প্রবাহের সতর্কতা
আগামী কয়েকদিন গুজরাতে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী কাল পর্যন্ত শৈত্য প্রবাহ চলবে গুজরাতে। সেই সময়সীমা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই গুজরাতের একাধিক জায়গার তাপমাত্রা নামতে শুরু করে দিয়েছে। নালিয়ার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। দেসা, গান্ধীনগর, রাজকোটের তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েেছ। কাজেই কাঁপিয়ে ঠান্ডা পড়েছে গুজরাতে। তার অন্যতম কারণ এই শৈত্য প্রবাহ।

গোয়ায় বৃষ্টির পূর্বাভাস
এর মাঝে গোয়ায় পারদ পতন তেমন না হলেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আইএমডি। তার কারণে কিছুটা তাপমাত্রা নামতে পারে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। রবিবার থেকেই গোয়ার আকাশ মেঘাচ্ছন্ন । সোমবার থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। সেই হালকা বৃষ্টি আগামী ৫দিন থাকবে। কিন্তু মূলত আবহাওয়া মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications