জলমগ্ন মুম্বইয়ে প্রবল বিপর্যয়ের মধ্যে চালু হল ট্রেন চলাচল, তবে আরও বৃষ্টির আশঙ্কা

গণেশ চতুর্থীর উৎসবের রেশ সেভাবে কাটতে না কাটতেই প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন মুম্বই। বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ার জন্য প্রায় স্তব্ধ এই বাণিজ্য নগরীর ট্রাফিক।

গণেশ চতুর্থীর উৎসবের রেশ সেভাবে কাটতে না কাটতেই প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন মুম্বই। বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ার জন্য প্রায় স্তব্ধ এই বাণিজ্য নগরীর ট্রাফিক। অন্ধেরি , খার, সান্টাক্রুজের মতো এলাকাগুলি রুদ্ধ হয়ে রয়েছে, জল দাঁড়িয়ে যাওয়ার জন্য। তবে শহরের বেশ কিছু জায়গা দিয়ে ট্রেন চলাচল আবার শুরু হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে মুম্বই নিবাসীরা। এদিকে, আবাহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুম্বইয়ে।

জলমগ্ন মুম্বইয়ে বিপর্যস্ত শহরের বিভিন্ন পরিষেবা, আরও বৃষ্টির পূর্বাভাস

এরকম পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সমস্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর টুইট বার্তায় জানিয়েছেন, প্রয়োজনীয় সমস্ত সাহায্য করতে প্রস্তুত কেন্দের। মুম্বইয়ের দুর্যোগ পরিস্থিতি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গেও নরেন্দ্র মোদী কথা বলেছেন ।

এদিকে, বান্দ্রা, লালবাগ, কালিনা , দাদর, সিওন এলাকাগুলিতে কোমর সমান জল জমায় চরম বিপত্তিতে শহরের বাসিন্দারা। অন্যদিকে, মুম্বইয়ের কেম্পস কর্নার , ওরলির মতো জায়গাগুলিতে সেভাবে কোনও বারই জল দাঁড়াতে দেখা যায়না, তবে এবারের ভারী বর্ষণে সেই সমস্ত জায়গাতেও বেশ ভালো রকমের জল দাঁড়িয়েছে। জল দাঁড়ানোয় , বাস ও অটোর সংখ্যা কম রাস্তায়। ফলে ভোগান্তিতে নিত্যযাত্রীরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দাদর পারেলে ৫ ঘণ্টা ধরে বৃষ্টির পর প্রবল জল জমায় রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না গাড়ি।

এরকম এক পরিস্থিতিকে 'বিরল' পরিস্থিতি বলে বর্ণনা করেছেন মুম্বই পুরসভার কমিশনর। যদিও প্রতিবছরই একটু বর্ষণেই জ জমে মুম্বইয়ে, তবে এবছরের ভারী বর্ষণ ভয়ঙ্কর দুর্যোগ ডেকে আনার শামিল, বলে তিনি মনে করছেন। জল জমার সঙ্গে রয়েছে প্রবল ঝোড়ে হাওয়া, যা দুর্যোগের মাত্রা বাডি়য়েছে। এমন অবস্থায় মুম্বই পুরসভার কর্মীদের সমস্ত ছুটি বাতিল করে আপৎকালীন পরিস্থিতিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+